‘সকালে গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খেলে কি ক্ষতি হতে পারে, আয়ুর্বেদিক মতামত জেনেনিন

পুষ্টিগুণের দিক দিয়ে বিচার করে যদি একটা তালিকা করা যায় তাহলে সেই তালিকার প্রথম সারিতেই থাকবে মধু। মধু বহুদিন থেকেই চিকিৎসা শাস্ত্রে আলাদা জায়াগা করে নিয়েছে। শরীরের জন্যও উপকারী নিয়মিত মধু সেবন। বিশেষজ্ঞদের মতে, খাঁটি মধু খেলে রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় সহজেই। বৈজ্ঞানিকভাবেও এটি প্রমাণিত।
বিশেষজ্ঞদের মতে, মধুতে প্রায় ৪৫ রকমের খাদ্য উপাদান রয়েছে। যার মধ্যে ২৫ -৩৭ শতাংশ থাকে গ্লুকোজ, ৩৪- ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫-৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ -১২ শতাংশ থাকে মন্টোজ। আর থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ থাকে খনিজ নুন এবং ১১ শতাংশ এনকাইম। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।
আয়ুর্বেদ চিকিৎসক Dr. Rekha Radhamony তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে গরম জল বা চায়ের সঙ্গে মধু খেলে শরীরের টক্সিনের পরিমাণ বেড়ে যায়। যার ফলে শরীরে হজমের সমস্যা বেড়ে যেতে পারে।
প্রতিদিনের স্বাস্থ্য কথা ভেবে আপনি যা পান করছেন তা আসলে বিষ। তাই সকালে গরম জলে মধু খাওয়ার আগে এই প্রতিবেদনটি পড়ে নিন। অনেকেই জানেন না যে মধু কখনও গরম কিংবা রান্নায় ব্যবহার করা উচিত নয়। আয়ুর্বেদ শাস্ত্র এই বিষয়টিকে কখনও সমর্থন করে না। সোজা কথায় বলতে গেলে, মধু এমনিতেই গরম তাপ আকারে মধু খেলে শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। এর থেকে আপনার শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ শারদ কুলকার্নিও গরম জিনিসের সঙ্গে মধু ব্যবহার করতে নিষেধ করেছেন।
মধুর স্বাভাবিক তাপমাত্রা ১৪০ ডিগ্রির কম। যখন আপনি গরম দুধে মধু মেশাবেন তখন এর উপাদানগুলো বিষাক্ত হয়ে ওঠে যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে যাবে।