‘বোল্ড’ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন ভূমি পেডনেকর

সপ্তাহ দুয়েক আগেই মুক্তি পেয়েছে ভূমি পেডনেকর অভিনীত নতুন সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’। করন বুলানি পরিচালিত এই ছবির মূল ভিত্তি যৌনতা। অ্যাডাল্ট-কমেডি ধাঁচের ছবিটিতে সাহসী দৃশ্যে, আরও স্পষ্ট করে বললে স্বমেহনের দৃশ্যে অভিনয় করেছেন ভুমি। যেটার জন্য আলোচনা ও সমালোচনা দুটোই জুটছে তার ঝুলিতে।

ছবিতে নিজের চরিত্র এবং সাহসী দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গে ভূমি বলেন, ‘আমি বিশ্বাস করি, অর্গাজমের দৃশ্যটি খুব সুন্দরভাবে চিত্রায়ন করা হয়েছে। করন (নির্মাতা) আমাকে বলেছিল যে, ক্যামেরা শুধু আমার মুখের এক্সপ্রেশন ধারণ করবে।’

আরেকটু ব্যাখ্যা দিয়ে ভূমি বললেন, ‘আমার চরিত্রটি শুধু কামনাতৃপ্তি খুঁজছিল, এমন নয়। সে ভালোবাসা খুঁজছিল। ভালোবাসা খুঁজে না পাওয়া ও ভুল মানুষের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে দোষারোপ করছিল। সে নিজেকে অসম্পূর্ণ অনুভব করছিল। আমাদের (নারীদের) মধ্যে নিজেদের দোষারোপ করার প্রবণতা রয়েছে; কারণ আমরা মনে করি ছেলেদের চেয়ে আমাদের কিছু কম আছে।’

ভূমি জানান, ওই দৃশ্যে অভিনয়ের সময় তার বিন্দুমাত্র অস্বস্তি হয়নি। তার ভাষ্য, ‘আমার দর্শকের ওপর বিশ্বাস আছে। আপনি যদি দৃশ্যটি ভালোভাবে দেখেন, তাহলে খোলামেলা কিছু দেখবেন না। আমি পুরোপুরি পোশাক পরিহিত ছিলাম। এখানেই নির্মাতার শৈল্পিক সত্তা ফুটে ওঠে।’

নারীদের মধ্যকার বন্ধুত্ব, একক অনুভূতি, ভালোবাসা ও তৃপ্তি খোঁজার বিষয়গুলো উঠে এসেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমায়। এতে ভূমি পেডনেকরের সঙ্গে আরও আছেন শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা ও শিবানি বেদি। এছাড়া অতিথি চরিত্রে রয়েছেন অনিল কাপুর। মুক্তির পর অবশ্য ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *