ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী? ত্বকের ক্যানসারে প্রতিরোধে যা করণীয়

গোটা বিশ্বে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য বায়ুদূষণ, অপুষ্টিকর খাবার, অনিয়ন্ত্রিত জীবন যাপন অনেকাংশে দায়ী। ক্যান্সার শরীরের যেকোনও অংশে আঘাত হানতে পারে। শরীরের বিভিন্ত অঙ্গের ক্ষেত্রে ক্যান্সার উপসর্গের ক্ষেত্রেও ভিন্নতা থাকে। তবে ক্যান্সারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলি সাধারণত ঘাড়, মুখ এবং কানের কাছে দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের ক্যান্সারে ঘাড়,কান বা মুখের কোনও অংশে সাদা রঙের পিণ্ড মতো দেখা যায়। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেসাল সেল কার্সিনোমা বলা হয়। ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে এটি। মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে সেই সব অঙ্গগুলিতে বিকাশলাভ করে এই ধরনের উপসর্গগুলি। সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারেরর অন্যতম কারণ হতে পারে।

ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলি কী কী?

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায়। যেমন-

১. বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনও দাগ।

২. মোমের মতো সাদা রঙের কোনও মাংস পিণ্ড। যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

৩. কোনও ক্ষত, যেখান থেকে রক্তপাতও হতে পারে।

এসব সমস্যার কোনোটি যদি ঘাড়, কান বা মুখের কোনও অংশে দেখা দেয় তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ত্বকের ক্যানসারে প্রতিরোধে যা করণীয়-

১. সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের একটি অপরিহার্য উপাদান। তবে সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন।

২. শুধু গ্রীষ্মকালে নয়, শীতকালে বাড়ির বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। এমনকি, আকাশ মেঘলা থাকলেও সানস্ক্রিন মেখে বেরোনোই ভাল।

৩) ত্বকে হঠাৎ করে অবাঞ্ছিত কোনও দাগ বা মাংস পিন্ডের আবির্ভাব ঘটলে হেলাফেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *