আনারসের ১০ উপকারিতা, একবার জানলে বারবার খেতে চাইবেন

একটু টক একটু মিষ্টি হালকা নুন ফল বলতেই চোখের সামনে ভেসে ওঠে আনারস। এই ফল যে খেতে সুস্বাদু তা নয়, বহু উপকারীও। জানুন আনারসের ১০ উপকারিতা।
১. আনারসের মধ্যে থাকা উত্সেচক ব্রোমেলেন টিস্যু ও যে কোনও অঙ্গের ব্যথা, ফোলা ভাব কমাতে সাহায্য করে।
২. আনারসের মধ্যে প্রচুর ফাইবার থাকার কারণে হজম হতে সময় লাগে। ফলে আনারস খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে ও খিদে কমে। যা ওজন কমাতে সাহায্য করে।
৩. এর মধ্যে থাকা থিয়ামিন কার্বহাইড্রেট এনার্জিতে পরিণত করতে সাহায্য করে। সকালে উঠে আনারস খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছা কমে।
৪. আনারসেক থাকা ব্রোমেলেন লিভার ও পেটের সমস্যা রুখতে, কৃমি প্রতিরোধে সাহায্য করে।
আয়োডিন ও ব্রোমেলেন থাকায় থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আনারস।
৫. আনারসের মধ্যে থাকা পটাশিয়াম শরীরে ইলেকট্রোলাইট ব্যালান্স বজায় রাখতে সাহায্য করে।
৬. আনারসের মধ্যে থাকা ফাইবার, উত্সেচক ও অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে।
৭. আনারসে থাকা উত্সেচক ব্রোমেলেন প্রোটিন হজমে সাহায্য করে। হজমের অন্যান্য সমস্যা মেটাতেও সাহায্য করে।
৮. আনারসের মধ্যে থাকা উত্সেচক ব্রোমেলেন দাঁতের ক্ষয় রুখতে ও দাগ তুলতে সাহায্য করে।
শিশুদের ডায়েটে অবশ্যই রাখুন আনারস। আর্কাইভ অব অপথালমোলজিতে প্রকাশিত তথ্য অনুযায়ী
৯. প্রতি দিন আনারস খেলে দৃষ্টি শক্তি ভাল হয়।
১০. প্লান্টা মেডিকা জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী অনারসে থাকা ব্রোমেলেন কেমোথেরাপিতে ব্যবহৃত ওষুধ ফ্লুওরারেসিলের কাজ করতে পারে। ফলে ক্যান্সার রোধ প্রতিরোধে সাহায্য করে।