BigNews: সমস্ত বেসরকারি স্কুল বন্ধের ডাক, পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে ফের উত্তপ্ত উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশের আজমগড়ে এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় স্কুলের অধ্যক্ষ এবং এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ৩১ জুলাই। আজমগড়ের সিধারি থানা এলাকায় ওই বেসরকারি গার্লস স্কুলের ছাদ থেকে পড়ে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিধারি থানার পুলিশ।
মৃত ছাত্রীর বাবা অভিযোগ করেন যে, স্কুলের অধ্যক্ষ এবং এক শিক্ষক তার মেয়েকে শারীরিক নির্যাতন করেছিলেন। তিনি বলেন যে, তার মেয়েকে স্কুলের অধ্যক্ষের ঘরে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। শারীরিক নির্যাতনের কারণে তার মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল।
মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার। তিন দিন আগে অর্থাৎ গত শনিবার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গালর্স স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষককে গ্রেফতার করে।
গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাজ্যজুড়ে বেসরকারি স্কুল ও কলেজ বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বেসরকারি স্কুল ও কলেজের সংগঠনও এই গ্রেফতারের প্রতিবাদে একদিনের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, আজমগড়ের বেসরকারি স্কুলের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহ ধৃত অধ্যক্ষ ও শিক্ষকের জামিনের আবেদন সোমবার খারিজ করে দিয়েছে আদালত। জামিন না মেলা পর্যন্ত হাতে কালো ব্যান্ড বেঁধে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকরা।
এই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের দাবি যে, তারা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করবে।