উদ্ধবের শিবসেনায় ভাঙন নিশ্চিত? আজই বড় ঘোষণা করতে পারেন ৬ বিদ্রোহী সাংসদ!

মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বড়সড় ভাঙনের মুখে উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)। আজ, রবিবারই উদ্ধব শিবির ছেড়ে বেরিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন দলের ছয় সাংসদ। রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, এই বিদ্রোহী সাংসদরা নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আজ সাংবাদিক বৈঠকে মুখ খুলতে পারেন।

সূত্রের খবর, আজকের এই সাংবাদিক বৈঠকে ছয় বিদ্রোহী সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তাঁদের সাম্প্রতিক সাক্ষাতের ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনতে পারেন। পাশাপাশি, স্পিকারের কাছে তাঁরা ঠিক কী চিঠি জমা দিয়েছেন, তার বিস্তারিত বিবরণও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁদের।

গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দলবদলের জল্পনা তীব্র ছিল। আজ বিদ্রোহী সাংসদদের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে উদ্ধব শিবসেনায় সেই জল্পনাই কি বাস্তবে রূপ নিতে চলেছে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *