‘বিজেপির আয়ু মাত্র ৬ মাস’ নির্বাচনী জনসভা থেকে মোদী সরকারের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

শুরু হয়ে গিয়েছে মহাজোট । পাটনায় একদফায় বৈঠক শেষ করেছে বিরোধীরা। এবার পরবর্তী বৈঠক সিমলায়। পঞ্চায়েত প্রচারে বিরোধীদের ঐক্যের আওয়াজ তুলেছেন তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল কোচবিহারে এক নির্বাচনী জনসভায় বিরোধী ঐক্যের সুর তুলেছেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়িতে এক সভায় তিনি বিরোধীদের ঐক্যের সুর চড়িয়েছেন তিনি। জলপাইগুড়িতে এক বৈঠকে মোদী সরকারের ডেডলাইনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন,’ বিজেপির আয়ু মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি,মার্চ মাসে লোকসভা ভোট। আমি যদি ভারতবর্ষকে চিনি, বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আগামী দিনে নরেন্দ্র মোদিকে সরানোর শপথ নেওয়ার দিন। আমরা জোট করব। কিন্তু এখানে বিজেপি কংগ্রেস সিপিআইএম যে ভাবে কাজ করছে তাদের মুখ ভোতা করে দেব আমরা। মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করতে নেই’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *