META-তে একজন AI ইঞ্জিনিয়ারের বেতন জানলে অবাক হবেন, জেনেনিন কত?

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নিয়ে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এই দৌড়ে নিজেদের শীর্ষস্থানে ধরে রাখতে, ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta) তাদের শীর্ষস্থানীয় এআই ইঞ্জিনিয়ারদের অবিশ্বাস্য অঙ্কের বেতন দিচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এইচ-১বি ভিসা সংক্রান্ত নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেটার একজন শীর্ষ এআই রিসার্চ ইঞ্জিনিয়ার বছরে প্রায় ৪৪০,০০০ মার্কিন ডলার পর্যন্ত বেসিক বেতন পাচ্ছেন। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটি প্রায় ৩.৭৬ কোটি টাকা! উল্লেখ্য, এই হিসাব শুধুমাত্র বেসিক স্যালারির, এর সঙ্গে যোগ হচ্ছে মোটা অঙ্কের বোনাস, স্টক অপশন এবং বিভিন্ন আকর্ষণীয় বেনিফিট প্যাকেজ। বিশেষ করে এআই ও প্রযুক্তি গবেষণা-ভিত্তিক পদে কর্মরত সিনিয়রদের জন্য মেটা বিশাল অঙ্কের স্টক গ্রান্টও দিয়ে থাকে।

মেটার বিভিন্ন টেক পদের সম্ভাব্য বেতন কাঠামো (বার্ষিক):

এআই রিসার্চ ইঞ্জিনিয়ার: ১,৬৫,০০০ ডলার থেকে ৪,৪০,০০০ ডলার (প্রায় ১.৪০ কোটি থেকে ৩.৭৬ কোটি টাকা)

সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট/টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: ২,৩০,০০০ ডলারের বেশি (প্রায় ১.৯৬ কোটি টাকা)

সফটওয়্যার ইঞ্জিনিয়ার: সর্বোচ্চ ৪,৮০,০০০ ডলার (প্রায় ৪.১০ কোটি টাকা)

ডেটা সায়েন্স ম্যানেজার/ডিরেক্টর: ২,৪৮,০০০ থেকে ৩,২০,০০০ ডলার (প্রায় ২.১২ কোটি থেকে ২.৭৩ কোটি টাকা)

প্রোডাক্ট ম্যানেজার/ইউএক্স ডিজাইনার/রিসার্চার: ছয় অঙ্কের বেতন (ডলারে) তো বটেই, যা নিঃসন্দেহে কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শুধু মেটা নয়, এআই প্রতিভাদের ধরে রাখতে অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সমানভাবে লড়াইয়ে ঝাঁপিয়েছে। থিঙ্কিং মেশিনস ল্যাব (Thinking Machines Lab)-এর মতো কোম্পানি, যা প্রাক্তন OpenAI CTO মীরা মুরাতি প্রতিষ্ঠা করেছেন, তারা এখনো কোনো পণ্য বাজারে না এনেও টেকনিক্যাল স্টাফদের বছরে ৫০,০০,০০০ ডলার (প্রায় ৪.২৯ কোটি টাকা) পর্যন্ত বেসিক স্যালারি অফার করছে!

এআই ক্ষেত্রের এই তীব্র প্রতিযোগিতা বুঝিয়ে দিচ্ছে, প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে দক্ষ মানবসম্পদের গুরুত্ব কতটা। কোম্পানিগুলো এই প্রতিভাদের ধরে রাখতে যে কোনো মূল্যে বিনিয়োগ করতে প্রস্তুত।