সকালে খালি পেটে কি কলা খাচ্ছেন? মৃত্যুর মুখে ঢালছেন না তো? পুষ্টিবিদদের এই মারাত্মক সতর্কবার্তা জানুন!

কম খরচে পুষ্টির জোগান দিতে কলার কোনো বিকল্প নেই। পটাশিয়াম, ভিটামিন বি-৬, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি ছোট থেকে বড়—সবার জন্যই অত্যন্ত উপকারী। তবে পুষ্টিবিদদের মতে, যেকোনো স্বাস্থ্যকর খাবারের সম্পূর্ণ গুণাগুণ তখনই পাওয়া যায়, যখন তা সঠিক সময়ে খাওয়া হয়। কলার ক্ষেত্রেও এই নিয়ম অক্ষরে অক্ষরে প্রযোজ্য। কারণ, ভুল সময়ে কলা খেলে উপকারের চেয়ে শরীরের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কাই অনেক বেশি থাকে।
কলা খাওয়ার সেরা সময় কোনটি?
পুষ্টিবিদদের মতে, সকাল ৮টা থেকে বেলা ১১টা—এই সময়টি কলা খাওয়ার জন্য সবচেয়ে সেরা। সকালের জলখাবারের পর বা দুপুরের খাবারের আগের এই মধ্যবর্তী সময়ে মানুষের বিপাকহার (Metabolism) সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ফলে কলার পুষ্টিগুণ শরীর খুব সহজেই শোষণ করতে পারে। এই সময়ে কলা খেলে তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং দুপুরের কাজের জন্য শরীরে প্রচুর এনার্জির জোগান দেয়।
যাঁরা নিয়মিত ব্যায়াম বা জিম করেন, তাঁদের জন্য কলা একটি আদর্শ ‘প্রি-অ্যানার্জি’ বুস্টার। কলায় থাকা প্রাকৃতিক শর্করা (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় এবং ভারী ব্যায়ামের পর পেশির ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করে।
কোন সময়ে কলা খাওয়া বিপজ্জনক?
সকালে খালি পেটে: অনেকেরই ধারণা, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে কলা খাওয়া বুঝি স্বাস্থ্যের পক্ষে দারুণ। কিন্তু চিকিৎসকেরা এই অভ্যাসের তীব্র বিরোধিতা করছেন। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। খালি পেটে কলা খেলে রক্তে এই দুই খনিজের ভারসাম্য আচমকা বিগড়ে যেতে পারে, যা সরাসরি হৃদযন্ত্রের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। এছাড়া কলার অম্লীয় উপাদান খালি পেটে গ্যাস ও বদহজমের কারণ হতে পারে।
রাতের বেলা: অনেক বাড়িতেই রাতে খাওয়ার পর ফল হিসেবে কলা খাওয়ার একটা পুরনো রেওয়াজ আছে, যা চটজলদি ত্যাগ করা উচিত। আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান—উভয় মতেই সন্ধ্যার পর বা রাতে কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাতে কলা খেলে শরীর ঠান্ডা হওয়ার কারণে সর্দি, কাশি, সাইনাস বা কফ জমার সমস্যা বহুগুণ বেড়ে যেতে পারে। তাছাড়া রাতে আমাদের শরীরের মেটাবলিজম ধীর হয়ে যাওয়ায় কলায় থাকা উচ্চ ফাইবার সহজে হজম হতে চায় না, ফলে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ পরামর্শ: কলা অত্যন্ত উপকারী একটি ফল হলেও এর থেকে সঠিক পুষ্টি পেতে সময় ও নিয়মের কড়াকড়ি মেনে চলা জরুরি। আজ থেকেই ভুল সময়ে কলা খাওয়া বন্ধ করুন এবং সঠিক সময়ে খেয়ে সুস্থ থাকুন!