Health Tips: স্নানের সময়ে প্রথমে কি মাথায় জল ঢালেন? নাকি অন্য কোথাও? এই অভ্যাসটি খুব গুরুত্বপূর্ণ

গরম থেকে বাঁচতে, নিজেকে পরিষ্কার রাখতে রোজই নিশ্চয়ই দুই বা তার বেশি বর করে স্নান করেন। কিন্তু এই স্নানের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের শরীরের নানা বিষয়। স্নান করার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেটি সম্পর্কে না জানলে হতে পারে বিপদও।
স্নান করার সময়ে প্রথমেই কি মাথায় জল ঢালেন? তাহলে হতে পারে বডড় বিপদ। গবেষণায় দেখা গিয়েছে, এতে রক্ত চলাচলে সমস্যা শুরু হয়। যত বয়স বাড়তে থাকে সেই সমস্যা তত বাড়তে থাকে। তাই গোড়াতেই এই বিষয়ে সাবধান হতে হবে।
তাহলে কীভাবে স্নান করবেন? কোথায় জল ঢালবেন প্রথমে? এই বিষয়টি ভালো করে জেনে নেওয়া দরকার।
স্নানের সময়ে প্রথমেই জল ঢালুন শরীরের একেবারে নীচের দিকে। অর্থাৎ পায়ের পাতায়। তার পরে আস্তে আস্তে পা হয়ে উপরের দিকে জল ঢালতে থাকুন। গোটা শরীর আগে ভিজিয়ে নিন।
এর পরেই মাথায় জল ঢালুন। এতে কোনও সমস্যা হবে না। মনে রাখবেন, এই সমস্যা দু’ধনরে মানুষের বেশি হয়।
প্রথমত, যাঁদের বয়স চল্লিশের উপরে উঠে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যার আশঙ্কা বাড়ে। তাই তাঁদের ক্ষেত্রে অবশ্যি স্নানের এই নিয়মটি মেনে চলা উচিত।
দ্বিতীয়ত, অনেক মহিলাই চুল শুকানোর সমস্যার কারণে নিয়মিত মাথায় জল দেন না। তাঁদের ক্ষেত্রেও এই সমস্যার আশঙ্কা বাড়ে। তাঁদের ক্ষেত্রে একেবারেই গোড়াতে মাথায় জল ঢালতে নেই। তাতে বিপদের আশঙ্কা অনেকটাই হয়।