শিশুর কান ফুটো করানোর সময়ে কয়েকটি বিষয় মনে রাখা অবশ্যই উচিত

শিশুর কান ফুটো করার পরে লেবু জাতীয় ফল বেশি করে খাওয়ানো উচিত। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে দিতে ভীষণ উপকারী।

খুব ছোট বয়সে শিশুদের ত্বক খুবই কোমল থাকে, তাই তাদের সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

বহু বাবা-মা তাঁদের সন্তানের কান ছোট বয়সেই ফুটো করিয়ে দেন। বাবা-মা কখন তাঁদের সন্তানের কানে ফুটো করাবেন সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে খুব ছোট বয়সে শিশুদের ত্বক খুবই কোমল থাকে, তাই তাদের সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

তাই শিশুর কান ফুটো করানোর সময়ে কয়েকটি বিষয় মনে রাখা অবশ্যই মাথায় রাখা উচিত, জেখে নিন কী কী?

১) অনেকেরই মত, ছ’মাস বয়সের আগে শিশুর কান ফুটো করানো উচিত নয়। খুব ভাল হয়, যদি শিশুর বয়স এক বছর পেরিয়ে গেলে তবে কান ফুটো করান।

২) অভিজ্ঞ কাউকে দিয়েই শিশুর কান ফুটো করানো উচিত। বাড়িতে কখনই এই কাজ করবেন না।

৩) কানে ফুটো করানোর পরেই লতিতে সোনা বা রুপোর দুল না পরিয়ে সার্জিকাল স্টেনলেস স্টিলের দুল পরাতে পারেন। কিংবা নিম কাঠির পরিয়ে রাখলেও চলবে। দিন তিনেক পরে দুল খুলে সোনার দুল পরাতে পারেন। অনেকেই শিশুর কান ফোটানোর পর প্রথমে সুতো পরিয়ে রাখেন। এতেও সমক্রমণ ঝুঁকি হবে।

৪) শিশুর কান ফুটো করার পরে লেবু জাতীয় ফল বেশি করে খাওয়ানো উচিত। ভিটামিন সি ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে দিতে ভীষণ উপকারী।

৫) শিশুর যদি কোনও খাবারে অ্যালার্জির সমস্যা হয়, তা হলে কানে ফুটো করানোর পরে সেই সব খাবার কোনও ভাবেই খাওয়ানো যাবে না। শিশু যদি অ্যালার্জির সমস্যা থাকে তা হলে কান ফোটানোর আগে এক বার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *