সকালে হাঁটতে গিয়ে বয়স্করা যেগুলো মেনে চলবেন, সুস্থ থাকতে জেনেনিন

সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। চিকিৎসকগণও সকালে হাঁটার জন্য পরামর্শ দেন। তবে হাঁটতে যাওয়ার আগে বয়স্কদের কয়েকটি বিষয় মেনে চলা উচিত। যেমন :

ভারী খাবার খাবেন না

সকাল বেলা হাঁটতে যাওয়ার আগে ভারী খাবার খাওয়া কারও জন্যই ঠিক নয়।

বয়স্ক ব্যক্তিরাও ভারী খাবার খেয়ে হাঁটতে যাবেন না। এতে হাঁটতে কষ্ট হতে পারে। তাই হালকা কোনও কিছু খেয়েই হাঁটতে যান। হাঁটতে যাওয়ার আগে বেশি পরিমাণে পানি পান জরুরি।
হাল্কা ব্যায়াম করুন

হাঁটার আগে হাল্কা ব্যায়াম করে নিলে উপকার পাবেন। স্ট্রেচিং করা বা চেয়ারে খানিকটা ওঠা-বসা করার মতো ব্যায়ামগুলো করতে পারেন। এতে শরীরের পেশিগুলি একটু সচল হবে, যা সকালে হাঁটতে যাওয়ার আগে উপকারী।

ছোট ছোট পা ফেলুন

হাঁটার সময় অনেকটা রাস্তা পেরোতে গিয়ে বড় বড় পা ফেলেন অনেকে। এতে শ্বাস নিতে সমস্যা হতে পারে। তার চেয়ে ছোট ছোট পা ফেলুন। তবে একটু জোরে হাঁটুন। হাঁটার গতি ঠিক রাখতে এবং মন ফুরফুরে রাখতে ইয়ারফোনে গানও শুনতে পারেন।

আরামদায়ক জুতো বাছুন

হাঁটতে গিয়ে যদি পায়ের জুতো ঠিক মতো না হলে বেশ সমস্যা। একটু হাঁটলেই হয়তো দেখবেন পায়ে কষ্ট হচ্ছে। তাই এমন জুতো বাছুন যা হাঁটার সময় পরে আরাম পাবেন। আবার খুব নরম জুতোও ব্যবহার করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *