পুজোয় ঘুরতে যাচ্ছেন? ব্যাগে রাখুন জরুরি ৬ জিনিস, বিস্তারিত জেনেনিন

পুজোয় কমবেশি সবাই ঘুরতে পছন্দ করেন। পুজোয় বাইরে যাওয়ার সময় যে জিনিসগুলো সঙ্গে নেওয়া প্রয়োজন সেটা হয়তো অনেকেরই জানা নেই। বাইরে বেরোনো মানেই আগে ব্যাগে থাকত টুকটাক সাজার জিনিস। এগুলিতো রাখবেনই তবে ছোটখাটো এমন অনেক জিনিস থাকে, যা আমরা ব্যাগে রাখতে ভুলে যাই অথচ রাস্তায় বেরিয়ে খুবই প্রয়োজন পড়ে।

কোন কোন জিনিসগুলো সঙ্গে রাখা প্রয়োজন চলুন জেনে নেই-
১। স্যানিটাইজার

পুজো মানেই রাস্তায় বেরিয়ে প্রচুর খাওয়াদাওয়া। রাস্তাঘাটে কিছু খেলে একটু পরিচ্ছন্নতা না মানলেই নয়। সে ক্ষেত্রে ব্যাগে স্যানিটাইজার রাখতে ভুলবেন না। ডিজইনফেক্ট্যান্ট টিস্যুও রাখতে পারেন, তা দিয়ে অপরিষ্কার হাত মুছে নেওয়া যাবে।

২। ওষুধ

অনেকক্ষণ ধরে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে মাথা ধরে গেল? এ রকম অনেকেরই হয়। তাই ব্যাগে রেখে দিন প্রয়োজনীয় কয়েকটি ওষুধ। বমিভাব, মাথা ধরার মতো সমস্যা যাতে আপনার পুজো পরিক্রমাকে বানচাল না করে। এ ক্ষেত্রে জোয়ানও রাখতে পারেন সঙ্গে।

৩। ব্যান্ড এড

নতুন জুতো পরে ঘণ্টা খানেক হাঁটাহাঁটি করার পরই পায়ে ফোস্কা পড়ে গেল? সমস্যা এড়াতে ব্যাগে কয়েকটি ব্যান্ড এড রেখে দিন।

৪। জলের বোতল

সারাদিন ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে জলের তেষ্টা পায়, আর আমরা বাইরে থেকে ঠান্ডা নরম পানীয় কিনে খাই! আর তাতেই হয় বিপত্তি! এই অভ্যাসের কারণে ওজনও বাড়ে আর ঠান্ডা গরমে গলাও বসে যায়। সে ক্ষেত্রে ব্যাগে একটি ছোট জলের বোতল অবশ্যই রাখুন।

৫। ছাতা

পুজোয় মাঝেমাঝেই বৃষ্টি পড়বে। তাই সাজগোজ নষ্ট না করতে চাইলে একটি ছাতা অবশ্যই রাখুন।

৬। পাওয়ার ব্যাঙ্ক

সারাদিন ঠাকুর দেখতে বেরোবেন আর ছবি তুলবেন না, তা তো আর হয় না! অসংখ্য ছবি তুলতে গিয়ে ফোনের ব্যাটারিটা শেষ হয়ে মোবাইল সুইচ অফ! ফোনে না পেয়ে বাড়ির লোকেদেরও চিন্তার শেষ নেই। এই রকম ঘটনা এড়াতে সঙ্গে একটা পাওয়ার ব্যাঙ্ক রেখে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *