রুটি বানিয়ে রাখলে পাঁপড় হয়ে যাচ্ছে? নরম তুলতুলে রাখতে বিশেষ টিপস জেনেনিন

রুটি খেতে ভালোবাসলেও বানাতে পছন্দ করেন না অনেকে। রুটি বানানো অনেকের কাছেই বেশ ঝক্কির কাজ। রান্নায় দারুণ পটু হলেও এমন অনেকে আছেন যারা রুটি বানাতে গিয়েই বিপাকে পড়েন। কারও রুটি গোল না হয়ে তাহলে মানচিত্রের মতো হয়ে যায়, কারও আবার রুটি ঠিকঠাক হলেও কিছুক্ষণ পরে পাঁপড়ের মতো শক্ত হয়ে যায়!
কয়েকটি উপায় জানলেই রুটি অনেক ক্ষণ পরে খেলেও শক্ত হবে না। চলুন তবে জেনে নেয়া যাক রুটি যেভাবে রাখলে নরম তুলতুলে থাকবে সে সম্পর্কে-
>>> রুটির আটা মাখার সময়ে তাতে হালকা গরম জল ব্যবহার করুন। তারপর সেই জল দিয়ে ভালো করে আটা মাখুন। আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন। এই পন্থা মেনে চললে আটা শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধে হবে।

>>> আটা মাখার সঙ্গে সঙ্গে তা দিয়ে রুটি তৈরি করবেন না। বরং একটি বাটিতে মাখা আটা রেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর লেচি তৈরি করুন।

>>> রুটি তৈরি করার সময়ে অনেকেই কিন্তু কম-বেশি শুকনো আটা ব্যবহার করে থাকেন। সে ক্ষেত্রে অবশ্যই রুটি সেঁকে নেয়ার আগে ভালো করে শুকনো আটা ঝেড়ে নেবেন।

>>> রুটি বানিয়ে হটপটে রাখাই শ্রেয়। তবে সে ক্ষেত্রেও কাপড়ে মুড়িয়ে রাখা ভালো। না হলে শক্ত হয়ে যাবে রুটি।

>>> অনেক সময়ে কোনো কোনো পদের সঙ্গে একটু মোটা রুটি খেতে ভালো লাগে। তবে আটা দিয়ে মোটা রুটি বানালে তা শক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে আটার সঙ্গে খানিকটা দই মিশিয়ে নিতে পারেন।

>>> অনেকের ধারণা, রুটি পালতা করে বেললেই বুঝি নরম হয়। এই ধারণা ভুল। খুব বেশি পাতলা রুটি করলে তা খানিক ক্ষণ পরেই শক্ত পাঁপড়ের মতো হয়ে যায়। তাই খুব পাতলা রুটি না করাই ভাল।

>>> তাওয়া ভালো করে গরম না হলে রুটি কখনোই ফুলবে না। আবার খুব বেশি গরম হয়ে গেলে রুটি পুড়ে যাবে। তাই তাওয়া সঠিক মাত্রায় যাতে গরম থাকে, সে দিকে নজর রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *