TRP: বাজিমাত ‘চিরসখা’র! পরশুরাম কি হতে পারল বেঙ্গল টপার? দেখেনিন চমকে দেওয়া সেরা দশের তালিকা

এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে। এই সপ্তাহেও নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘পরশুরাম’। ৭.৪ রেটিং নিয়ে এটি আবারও টিআরপি টপার। অন্যদিকে, গত সপ্তাহের শীর্ষে থাকা ‘পরিণীতা’ এবার বেশ পিছিয়ে পড়েছে, ৬.৪ রেটিং নিয়ে সোজা পঞ্চম স্থানে নেমে এসেছে।

সেরা তিনে কারা?

দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলারই মেগা ‘ফুলকি’, যার রেটিং ৬.৯। তৃতীয় স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’ ও নতুন ধারাবাহিক ‘চিরসখা’, উভয়ের রেটিং ৬.৬। ‘জগদ্ধাত্রী’তে সাম্প্রতিক সময়ে আসা নতুন মোড় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এতদিন পঙ্গু দেখানো হলেও, এবার জগদ্ধাত্রী সুস্থ হয়ে মেয়ে দুর্গার মুখোমুখি হয়েছে। এই দ্বৈত চরিত্রে অভিনেত্রী অঙ্কিতার পারফরম্যান্সের কারণে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহগুলিতেও টিআরপি ভালো থাকবে। অন্যদিকে, লীনা গাঙ্গুলীর লেখনীতে ‘চিরসখা’ সম্পর্ক, ভালোবাসা ও দাম্পত্যের জটিলতা নিয়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

অন্যান্য ধারাবাহিকের অবস্থান

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও স্লট দখলে রেখেছে ‘রাজরাজেশ্বরী রাণি ভবানী’, যার রেটিং ৬.৫। এটি চতুর্থ স্থানে রয়েছে। জি বাংলার ‘দাদামণি’ অষ্টম স্থানে নেমে এসেছে, রেটিং ৫.৪। নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ষষ্ঠ স্থানে উঠে এসেছে, যার রেটিং ৫.৭।

এক নজরে টিআরপি সেরা দশ:

প্রথম: পরশুরাম (৭.৪)

দ্বিতীয়: ফুলকি (৬.৯)

তৃতীয়: জগদ্ধাত্রী, চিরসখা (৬.৬)

চতুর্থ: রাজরাজেশ্বরী রাণি ভবানী (৬.৫)

পঞ্চম: রাঙামতি তীরন্দাজ, পরিণীতা (৬.৪)

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার (৫.৭)

সপ্তম: অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) (৫.৫)

অষ্টম: আমাদের দাদামণি (৫.৪)

নবম: কথা (৫.৩)

দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.৪)

নতুন মেগা এবং শেষ হওয়া ধারাবাহিক

খবর অনুযায়ী, মাত্র তিন মাসেই শেষ হতে চলেছে নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। ৩০ জুলাই সম্ভবত এর শেষ সম্প্রচার। এই স্লটে আসতে চলেছে নতুন মেগা ‘গীতা এলএলবি’। আর ‘গীতা’-র জায়গায় আসবে ‘লক্ষ্মী ঝাঁপি’। স্টার জলসায় এখন টিআরপি কম হলেই দ্রুত ধারাবাহিক বন্ধ করার প্রবণতা দেখা যাচ্ছে। নিন্দুকদের দাবি, একসময়ের টপার ‘কথা’ ধারাবাহিকটিও খুব শীঘ্রই বন্ধ হতে পারে।

নন-ফিকশন শো-গুলির মধ্যে ‘ডান্স বাংলা ডান্স’ বিতর্কের কারণে টিআরপিতে পিছিয়ে পড়েছে, যার রেটিং ৪.৭। অন্যদিকে, ‘দিদি নম্বর ১’-এর সানডে ধামাকা পেয়েছে ৫.২ রেটিং।