‘আশিকি ৩’-র নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান, ছবিতে চুক্তিবদ্ধ হয়ে মনের কথা জানালেন অভিনেতা

ব্লকবাস্টার ফ্যাঞ্চাইজি ‘আশিকি’ ছবির তৃতীয় কিস্তির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল কার্তিক আরিয়ানকে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বাঙালি পরিচালক অনুরাগ বসু। সম্প্রতি অভিনেতা এক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সেই ছবিতে দেখা মিলল অনুরাগ বসুর পাশাপাশি ছবির দুই প্রযোজক ভূষণ কুমার, মুকেশ ভাট এবং সঙ্গীত পরিচালক প্রীতমের।

‘ভ্যারাইটি’র কাছে কার্তিক আরিয়ানের ‘আশিকী ৩’-এ চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতারা। ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কার্তিক আরিয়ান বলেছেন, তিনি এই ছবির অংশ হতে পেরে দারুণ খুশি। ছোট বেলা থেকে ‘আশিকী’ দেখে বড় হওয়ায় ছবির তৃতীয় কিস্তির অংশ হতে পারাটা তার কাছে স্বপ্নের মতো।

প্রসঙ্গত, ‘আশিকি’ ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহেশ ভাট। ‘আশিকি’ ২ পরিচালনা করেছিলেন মোহিত সুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *