শিক্ষক দিবসে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে যোগদানের পর রাজ্যে শিক্ষক সহ বিভিন্ন দুর্নীতিতে ফের একবার মুখ খুললেন রাজ্যের বিরুধী দলনেতা শুভেন্দু অধিরারি। এদিন কাঁথি জনমঙ্গল সমিতিতে BJP র কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে রাজ্যের সমালোচনার প্রসঙ্গে শুভন্ধু বলেন ,”চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম স্কুল সিলেবাসে রাখা হয়েছে। ”

আরও কটাক্ষ করে তিনি বলেন ,”শিক্ষাক্ষেত্র থেকেও কাটমানি নেওয়া হচ্ছে ৷ ওই টাকা কেন্দ্র সরকার পাঠায় ৷ এটা আমাদের লজ্জা ৷ কাটমানির কারণেই রাজ্য সরকার যে স্কুল ব্যাগ দেয় তা 6 মাসের বেশি যায় না ৷ স্কুল ড্রেসের মানও খুবই নিম্নমানের । জুতোও পায়ে হয় না ৷ শিক্ষক দিবসের দিন আজ চাকরি প্রার্থীরা রাস্তায়, তাদের আন্দোলনকে সমর্থন জানাই ।”

এদিন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম করে সমালোচনা করে শুভেন্দু বলেন “তৃণমূল সরকার আর চাকরি দিতে পারবে না । রাজ্যের টাকা নেই । এবছর পুজোয় উনি 260 কোটি টাকা দিচ্ছেন ৷ তাই হাজার কোটি টাকার মদ খাইয়ে সেই টাকা তুলবেন ৷ মা-বোনেরা সতর্ক থাকুন । কারণ এভাবে মদ বিক্রি করলে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *