অন্ধকার জীবনে শিক্ষার আলো দেখাচ্ছেন সঞ্জয় গোস্বামী , জেনে নিন কিভাবে ?

জন্ম থেকেই আলো এবং অন্ধকারের পার্থক্য বুঝতে পারেননি তিনি। অন্ধকারকে জীবনের সঙ্গী করে নিয়ে বড় হয়েছেন তিনি। কিন্তু শিক্ষার আলো তার জীবনের অন্ধকারকে হারিয়ে দিয়েছে। আজ সেই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে সকলকে। তিনি একজন বিদ্যালয়ের শিক্ষক। জন্ম থেকে অন্ধের সঙ্গে লড়াই করে দীর্ঘ ১৭ বছর দরে শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন তিনি। এখন তিনি পানাগড় রেল কলোনি বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। প্রথম জীবনে পড়াশোনা করার সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে। তার শিক্ষার জোড়ে আজ তিনি স্কুলের ছাত্র – ছাত্রীদের কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন।

ইংরেজি ছাড়াও কম্পিউটারে যথেষ্ট পারদর্শী তিনি। পড়াশোনার সুবিধার জন্য কম্পিউটারে নোটস বানিয়ে পড়ুয়াদের বিলি করতেন তিনি। তাই এমন শিক্ষক কে কাছে পেয়ে ,শিক্ষক দিবসে তাকে সম্মান জানিয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া ও অবিভাবক ও। সঞ্জয় গোস্বামীর বাড়ি পানাগড়ে। ছোটবেলা থেকেই কলকাতার ব্লাইন্ড স্কুলে পড়াশুনা করেছেন তিনি। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন।

পরে স্নাতক ,মাস্টার ডিগ্রী করার পর SSC দিয়ে 2005 সাল থেকে পানাগড় রেল কলোনি বিদ্যালয়ে কর্মরত আছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *