জানেন ‘বজরঙ্গি ভাইজান’-এ শ্যুটিংয়ের জন্য মুন্নি কত টাকা পেয়েছিল? জানলে চমকে যাবেন

সলমন খান অভিনীত ২০১৫ সালের সুপারহিট ছবি ‘বজরঙ্গী ভাইজান’ এখনও বলিউডপ্রেমীদের হৃদয়ে গেঁথে রয়েছে। আর সেই ছবির মধ্যমণি ছিল ছোট্ট ‘মুন্নি’—হর্ষালি মালহোত্রা। সংলাপহীন এক শিশুর চোখে-মুখে ফুটে উঠেছিল অসাধারণ অভিনয় দক্ষতা, যা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

দেখতে দেখতে কেটে গিয়েছে নয় বছর। হর্ষালি তখন ছিল মাত্র ছয়-সাত বছরের শিশু। এখন সে এক কিশোরী। তবে আজও মুন্নি-বজরঙ্গীর কেমিস্ট্রির কথা উঠলে চোখ ভিজে যায় দর্শকের।

অনেকেই জানেন না, ‘বজরঙ্গী ভাইজান’ করেই হর্ষালি হয়ে উঠেছিল বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পীদের একজন। শুটিং হয়েছিল প্রায় ১০০ দিন, আর প্রতিদিনের জন্য হর্ষালি পেয়েছিল ২ লক্ষ টাকা করে! অর্থাৎ মোট পারিশ্রমিক দাঁড়ায় ২ কোটি টাকা।

বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। শিশুশিল্পী হিসেবে এক ছবিতে এই অঙ্কের পারিশ্রমিক এক বিরল নজির বলেই মনে করছেন ইন্ডাস্ট্রি-সূত্র।

ছবির সিকুয়েল নিয়ে জল্পনা তুঙ্গে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন, “বজরঙ্গী ভাইজান ২” নিয়ে কাজ করার পরিকল্পনা চলছে। এমনকি সলমন খানকেও সেই ভাবনা শেয়ার করা হয়েছে। সলমনের প্রতিক্রিয়া? তিনি নাকি এক কথায় বলেছেন—“দারুণ আইডিয়া!”

তবে মুন্নি ওরফে হর্ষালিকে নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কারণ এখন সে ছোট্ট মেয়ে নেই—সে কিশোরী। ফলে সিকুয়েলে তার চরিত্র কীভাবে দেখানো হবে, আদৌ থাকবে কি না, তা নিয়ে নির্মাতারা এখনও চুপ।

‘বজরঙ্গী ভাইজান’-এর মুন্নি আজও দর্শকমনে অমলিন। আর যদি সিকুয়েল হয়, তবে অনুরাগীদের একটাই চাওয়া—সলমন-হর্ষালির সেই ম্যাজিক যেন আবার ফিরিয়ে আনা হয় বড় পর্দায়।