ফের মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ, শেয়ার করলেন সদ্যোজাতর ছবি ও নাম, ছেলে হল নাকি মেয়ে?

আবারও খুশির খবর শেয়ার করলেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয়বার সন্তানের মা হলেন তিনি। তাঁর স্বামী মাইকেল ডোলান এবং তিনি সদ্যই তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানকে স্বাগত জানালেন। শনিবার ইনস্টাগ্রামে এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম পোস্টে ইলিয়ানা জানিয়েছেন, ২০২৫ সালের ১৯ জুন জন্ম হয়েছে তাঁদের ছোট ছেলের। পুত্রসন্তানের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। পোস্টের সঙ্গে একটি সাদা-কালো ছবিও শেয়ার করেন তিনি, যেখানে সদ্যোজাতকে সাদা পোশাকে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন—“আমাদের হৃদয় এখন সম্পূর্ণ ❤️✨🧿 কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম।”
স্বামী মাইকেল ডোলানকেও এই পোস্টে ট্যাগ করেন তিনি।‘কিয়ানু’ নামটির অর্থ শীতল বাতাস, যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীনতা ও স্থায়িত্ব। নামের মধ্যেই যেন রয়েছে এক গভীর প্রশান্তি।
ইলিয়ানার পোস্টে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক তারকা।প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্য করেন, “👏 অভিনন্দন সুন্দর ❤️”করণবীর শর্মা লেখেন, “অভিনন্দন মা!”একজন অনুরাগী মন্তব্য করেন, “সুন্দর নাম! পরিবারকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।”
View this post on Instagram
চলতি বছরের শুরুতেই ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরিতে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন—মধ্যরাতের খাবার ও ওষুধের।সঙ্গে লিখেছিলেন,“আপনি অন্তঃসত্ত্বা নন, কিন্তু এমন অনুভব করছেন—ঠিক তাই আমারও হচ্ছে।”সেই পোস্ট থেকেই অনুরাগীরা আন্দাজ করতে পেরেছিলেন, অভিনেত্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন।ইলিয়ানা ও মাইকেল ডোলান ২০২৩ সালে ব্যক্তিগতভাবে বিয়ের পর প্রথম সন্তানের কথা জানান।ওই বছরের এপ্রিল মাসে প্রথমবার গর্ভাবস্থার খবর প্রকাশ করেন ইলিয়ানা।
এরপর অগাস্টে জন্ম হয় তাঁদের প্রথম পুত্রসন্তান কোয়া ফিনিক্স ডোলান।ছেলের জন্মের পর আবেগঘনভাবে লেখেন,“কোনও শব্দই বোঝাতে পারবে না আমরা আমাদের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানিয়ে কতটা আনন্দিত। হৃদয় ভরে গেছে ভালোবাসায়।”
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো অউর দো পেয়ার’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল ইলিয়ানাকে।ছবিটি পরিচালনা করেছিলেন শিরশা গুহ ঠাকুরতা।অভিনয়ে ছিলেন আরও বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি।