TRP: টক্করে টক্করে খেলছে ‘পরশুরাম’! ফুলকি না জগদ্ধাত্রী- কে এবারের বেঙ্গল টপার? দেখেনিন তালিকা

বাংলা টেলিভিশন ধারাবাহিকের দর্শক টানার লড়াইয়ে প্রতি সপ্তাহেই বদলায় সমীকরণ। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই উঠে এসেছে বেশ কিছু চমকপ্রপ্রদ তথ্য। দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার থাকার পর গত সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল ‘পরিণীতা’। এই সপ্তাহেও হারানো মুকুট ফিরে পেল না এই মেগা। তবে শীর্ষস্থান ধরে রাখতে সফল হয়েছে একটি জনপ্রিয় ধারাবাহিক।

সাম্প্রতিকতম টিআরপি তালিকা অনুযায়ী, এই সপ্তাহেও প্রথম স্থান নিজের দখলে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। প্রায় ১০০০ পর্বের কাছাকাছি এসেও এই মেগা এখনও দর্শকদের মন জয় করে চলেছে। এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’-র প্রাপ্ত নম্বর ৭.৫।

প্রথম স্থান থেকে ছিটকে গিয়ে এই সপ্তাহে দ্বিতীয় নম্বরে নেমে এসেছে স্টার জলসার ‘ফুলকি’। তার সঙ্গেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের প্রাক্তন টপার ‘পরিণীতা’। জি বাংলা এবং স্টার জলসার এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। প্রথম স্থানের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারীদের নম্বরের বেশ কিছুটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে।

তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার আর একটি নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা অভিনীত এই মেগার প্রাপ্ত নম্বর ৫.৯। টিআরপি অনুযায়ী ‘পরিণীতা’ এবং ‘ফুলকি’-র কিছুটা পিছনে থাকলেও, নম্বরের ব্যবধান খুব বেশি নয়। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতী তীরন্দাজ’, যা এই সপ্তাহে পেয়েছে ৫.৮। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘গীতা এলএলবি’, যার প্রাপ্ত নম্বর ৫.৬।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের সেরা দশ ধারাবাহিক কারা:
১. জগদ্ধাত্রী (৭.৫)
২. ফুলকি / পরিণীতা (৬.৯)
৩. পরশুরাম আজকের নায়ক (৫.৯)
৪. রাঙামতী তীরন্দাজ (৫.৮)
৫. গীতা এলএলবি (৫.৬)
৬. গৃহপ্রবেশ / চিরদিনই তুমি যে আমার (৫.৪)
৭. কথা (৫.২)
৮. চিরসখা (৫.০)
৯. কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
১০. অনুরাগের ছোঁয়া + রোশনাই (প্রথম ১৫ মিনিট) (৪.৫)

ধারাবাহিকের পাশাপাশি নন-ফিকশন শোয়ের টিআরপি-ও প্রকাশিত হয়েছে। জি বাংলার জনপ্রিয় ড্যান্স রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ এই সপ্তাহে পেয়েছে ৩.৮ নম্বর। দিদি নম্বর ওয়ানের সানডে স্পেশ্যাল এপিসোডের প্রাপ্ত নম্বর ৫.০, যা একটি ধারাবাহিকের সমান। বাকি সপ্তাহের সাধারণ এপিসোডগুলোতে দিদি নম্বর ওয়ান পেয়েছে ১.৩ এবং ১.৯ নম্বর। সব মিলিয়ে, বাংলা টেলিভিশনের পর্দায় দর্শক ধরে রাখার লড়াইয়ে হাড্ডাহাড্ডি টক্কর চলছে মেগা ধারাবাহিকগুলোর মধ্যে।