প্রিন্সিপালকে ২৭ বার কুপিয়ে খুন! গোয়ায় ঘুরে বেড়ানোর টাকা জোগাড় করতেই ভয়ংকর কাণ্ড ঘলাল দশম শ্রেণির দুই ছাত্র

নাগার্জুন পাবলিক স্কুলের ডিরেক্টর কাল্লু রূপা রেড্ডি হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। আড়াই লক্ষ টাকা চুরির সময় হাতেনাতে ধরে ফেলায় বাড়ির প্রিন্সিপালকে নৃশংসভাবে খুন করে তাঁরই স্কুলের দুই ছাত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ আগস্ট তেলেঙ্গানার কোন্ডামালেপ্পি এলাকায় নিজের বাড়ি থেকেই ওই শিক্ষিকার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী বাইরে থাকায় ফোনে যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের খবর দেন। এরপর পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায়, তাঁকে অন্তত ২৭ বার কুপিয়ে খুন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ এবং ৮০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারীদের নজরে আসে ওই স্কুলের দশম শ্রেণির কয়েকজন ছাত্রের অস্বাভাবিক গতিবিধি। বিশেষ করে দুই ছাত্র হঠাৎ করেই জলের মতো টাকা খরচ করতে শুরু করায় পুলিশের সন্দেহ তীব্র হয়।
বুধবার ওই দুই ছাত্রকে আটক করে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জেরায় তারা স্বীকার করে, রাতারাতি ধনী হওয়ার ফন্দি এঁটে তারা প্রিন্সিপালের বাড়িতে ঢুকেছিল। আড়াই লক্ষ টাকা চুরি করার সময় প্রিন্সিপাল টের পেয়ে যাওয়ায় তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি কুপিয়ে খুন করে।
খুনের পর সেই টাকা থেকে দেড় লক্ষ টাকা খরচ করে গোয়া ঘুরেও আসে অভিযুক্ত দুই কিশোর। ঘটনার আগে অনলাইনে রাতারাতি লাখপতি হওয়ার উপায়ও সার্চ করেছিল তারা। স্কুলপঞ্জির গণ্ডি পেরিয়ে দুই ছাত্রের এই অপরাধমূলক মানসিকতা এখন গোটা এলাকায় আলোড়ন ফেলে দিয়েছে।