‘তাকেই তো ধরে রাখতে চাই…’, কাঞ্চনের সঙ্গে বিচ্ছেদের পরই পিঙ্কির মুখে অন্য সুর!

বিবাহ বিচ্ছেদ হয়েছে দু’বছর আগে। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এ বছর জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবেই আলাদা হয়েছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ছেলে ওশকে নিয়ে কাটছে তার দিন।

সম্প্রতি পিঙ্কি তার সোশ্যাল মিডিয়ায় কিছু অবিন্যস্ত সেলফি এবং কিছু লাইন শেয়ার করেছেন। যা নিয়ে আলোচনায় উঠে এসেছে প্রশ্ন, কিছু অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন কি তিনি?

কিছু মানুষ পিঙ্কিকে সাবধানবাণী দিচ্ছেন। অনেকে আবার প্রশ্ন করছেন, “যা হারিয়ে গিয়েছে তা তো হারিয়ে যাওয়াই ভাল”।

পিঙ্কি বলছেন, “**যা হারিয়ে যাবে তাকেই তো ধরে রাখতে চাই/ সময়ের ক্যাপসুলের জন্য অসময়ে সেলফি/ কী বলেন?”।

 

View this post on Instagram

 

A post shared by Pinky Banerjee (@banerjee7787)

এর আগে এক সাক্ষাৎকারে নিজেকে তিনি ঘর পোড়া গরু বলেছিলেন।কিছু শুভানুধ্যায়ী পিঙ্কিকে নিয়ে চিন্তিত।অন্যদিকে অনেকেই বলছেন, পিঙ্কি স্বয়ংসম্পূর্ণা। তিনি ছেলেকে নিয়ে ভাল থাকুন।বিচ্ছেদের সময় পিঙ্কি উত্তরপাড়ার বিধায়কের কাছ থেকে ৫৬ লক্ষ টাকা খোরপোশ পেয়েছিলেন।অনেকের প্রশ্ন, কেন টাকা নেওয়া?

পিঙ্কি বলেছিলেন, “প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকোইনি। কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি টাকা পেয়েছি, তাই আমার মনে হয়েছে মিডিয়ার বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার। আর নেব নাই বা কেন? বিয়ে তো একটা কনট্র্যাক্ট। সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে। আমি তো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করিনি। ছেলের কাস্টডি বাবা চাননি, ও আমার কাছেই আছে, থাকবে। এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পিছনে কত খরচ হয়, তা কি কেউ জানেন না? আর তা ছাড়া ওঁকে এমনই টাকা বলা হয়েছিল, যা উনি দিতে পারবেন। এমন নয় যে মাসে অথবা বছরে আমি আরও টাকা দাবি করব। এককালীন ৫৬ লক্ষ, ব্যস। যারা বলছেন আমি স্বাবলম্বী তাও কেন পয়সা নিয়েছি, তাঁদেরকে বলছি, আমি তো দিনের শেষে শিল্পী, আজ আমার কাজ আছে, এর পরের ছয় মাস নাও থাকতে পারে। তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা কেন আমি করব না?”