‘বাংলার কলঙ্ক’, জ্বলছে সন্দেশখালি, সোশ্যাল মিডিয়ায় নুসরতের পোস্ট দেখেই কটাক্ষ নেটিজেনদের
February 28, 2024

সন্দেশখালি-তে শাহজাহানের গ্রেফতারির পর থেকেই তীব্র প্রতিবাদ চলছে। জমি অধিগ্রহণ ও মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।
এই পরিস্থিতিতে, সাংসদ নুসরত জাহান-এর নিরবতায় ক্ষুব্ধ নেটিজেনরা। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও বোল্ড লুকে ভাইরাল হলেও, সন্দেশখালি-র প্রতি তার উদাসীনতা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।
সম্প্রতি, নুসরত সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলে, কমেন্ট বক্সে তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। নেটিজেনরা তাকে “বাংলার কলঙ্ক” বলে আখ্যা দিয়েছেন।আবার কেউ লিখলেন, ‘সন্দেশখালি জ্বলছে। আর আপনি সেখানে না গিয়ে এইসব পোস্ট করছেন?’ আবার কারও প্রশ্ন, ‘সন্দেশখালি গেলেন ? কি বলেছেন, ১৭৪ ধারা চলছে ? ওটা কোন দেশের সংবিধানের নিয়মানুযায়ী…।’