OMG! আচমকা পুলিশের হানা, দাদার গায়ে হলুদের আসর থেকে গ্রেপ্তার হলো ভাই

বিয়ের আনন্দে মাতোয়ারা পরিবার, গায়ে হলুদের আয়োজন, সানাইয়ের সুর – সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ। কিন্তু ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাত! বিয়েবাড়িতে হাজির ইটাহার থানার পুলিশ এবং গ্রেপ্তার করে নিয়ে যায় বরের ভাইকে। এই ঘটনায় মুহূর্তে বিবর্ণ বিয়ের আনন্দ, থমকে যায় সানাইয়ের সুর।

সোমবার, ইটাহারের কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের বাঙ্গার চেকপোস্ট এলাকায় বর নাজিব শেখের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল।নাজিবের বিরুদ্ধে কয়েক বছর আগে মারপিটের ঘটনায় একটি মামলা ছিল।পরিবারের অন্য সকলে জামিন পেলেও নাজিব ভিনরাজ্যে কাজের কারণে জামিন নিতে পারেননি।গভীর রাতে, পুলিশ গায়ে হলুদের আসরে হাজির হয় এবং নাজিবকে গ্রেপ্তার করে।

নাজিবের বাবা সোলেমান শেখ বলেন, বারবার অনুরোধ করার পরেও পুলিশ নাজিবকে ছেড়ে দেয়নি।বর নইমুদ্দিন শেখ বলেন, ভাই ছাড়া বিয়ে করবেন না। তাই বিয়ে আপাতত বন্ধ রাখা হয়েছে।

রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, নাজিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।পুলিশ সেই পরোয়ানা অনুযায়ী নাজিবকে গ্রেপ্তার করেছে।

বিয়ের আনন্দে বজ্রপাতের এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গেছে। নাজিবের জামিনের জন্য পরিবার আদালতের দ্বারস্থ হবে বলে জানা গেছে।