ইন্ডাস্ট্রির পরবর্তী কারিনা কাপুর হতে চলেছেন সুহানা খান?

‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। এখন চলছে জোর প্রচারণা। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন শ্বেতা পুত্র অগস্ত্য নন্দা। সিনেমা করতে গিয়ে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠে।

সিনেমার প্রচারণা করতে গিয়ে দুজন দুজনের স্বভাব প্রসঙ্গে কথা বলেন। কোনো রাখ ডাক না রেখে যা মনে এল তাই যেন বলে দিলেন তারা। দুই নব্য অভিনয়শিল্পীর একে অপরকে নিয়ে যেন অভিযোগের শেষ নেই।

শাহরুখ কন্যা নাকি খুব বড় গসিপ কুইন—এমনটাই জানালেন সুহানার সহশিল্পী অগস্ত্য। তাহলে কি কারিনা কাপুরের জায়গা নিতে চলেছেন তিনি, এমন প্রশ্নে অগস্ত্য প্রকাশ্যে বললেন, সুহানাকে কোনো সিক্রেট বলা যায় না। কারণ, তিনি সবার সঙ্গে বসে গসিপ করবেন।

একথা কারোর অজানা নয় যে, কারিনার কাছে কোনো খবর গেলে সেটি পাঁচ কান হতে আর কেউ আটকাতে পারবে না। অন্যদিকে, সুহানার বক্তব্য, অগস্ত্য চার্মিং নন বরং তিনি অত্যধিক মুডি। যদিও একথা মানতে নারাজ অমিতাভের নাতি। তার কথায়, সুহানার থেকে বড় মুডি আর কেউ না।

সুহানাকে ছোট থেকে চেনেন অগস্ত্য। তার হাবভাব, আচরণ প্রসঙ্গে সবটাই জানেন। সুহানাকে হাসানো কতটা কঠিন এটাও জানেন তিনি। এমনকি এও জানেন, সে সহজে হাসতে পারে না। তাই নিয়েও চলল মজা।

যদিও, অনেকেই মনে করেন সুহানা এবং অগস্ত্য বাস্তবেও একে অপরের বেশ কাছে চলে এসেছেন। গোপনে মন দেওয়া নেওয়াও হয়েছে তাদের। কিন্তু, এই খবরে এখনও সিলমোহর লাগে নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *