প্রাক্তনের গল্প পেরিয়ে নতুন প্রেমে সোহিনী-শোভন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেদের একান্ত মুহূর্ত!

প্রেম আসে ভরা বসন্তের মতো। বাউন্ডুলে জীবনে হঠাৎ শান্তি এনে দিতে এরচেয়ে বড় টনিক আর হয় না। প্রেমের বোধ আসে পরিবর্তনের ছোঁয়া নিয়ে। রসকষহীন মনে সঞ্চার করে নতুন এক মানুষের। কিন্তু সেটি যদি হয় সেলেব্রিটি কারোর বেলায়? কেউ রাখঢাক রেখে প্রেমে মজলে কেউ বা দুনিয়াকে দেখাতে ভালোবাসেন ভালোবাসার রঙ।

বসন্তকাল আসার আগেই এমন কোনো এক প্রেম বসন্ত উঁকি দিয়েছে টালিগঞ্জের সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের মনে। সে খবরই চাউর হয়েছে মিডিয়াপাড়ায়। শোভন-সোহিনীর প্রেম যেন এখন মোড়ক না খোলা নতুন ফ্রেমের মতো। তাদের দেখলেই আঁচ করে ফেলা যায় আসল সত্য। কোথাও ঘুরতে গেলে নিজেদের মনের ভাব প্রকাশ করেন তারা।

কালীপুজার রাতে ম্যাচিং পোশাকে ছবি পোস্টই হোক আবার একসঙ্গে ঘুরতে যাওয়া, সবই চলছে চুটিয়ে। সম্প্রতি ঘুরতে যাওয়ার এক ছবি দিয়েছিলেন সোহিনী। লিখেছিলেন, “গল্পের পাতা থেকে উঠে আসা সেই বিকেলবেলা”।

পড়ন্ত বিকেলে খোলা চুলে রোদ গায়ে মেখে পোজ দিয়েছিলেন তিনি। আর তার প্রেমে সিক্ত গায়কের হৃদয়ও সেখানে কমেন্ট করা থেকে কিছুতেই আটকে রাখতে পারল না। শোভন লিখলেন, “পাতার মতোই শৌখিন অথচ সহজ”।

টালিউডের ব্যস্ত নায়িকা সোহিনীর কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ হয়। জড়িয়েছেন নতুন প্রেমে। প্রাক্তনের নতুন প্রেম নিয়ে রণজয় বলেন, সোহিনীর নতুন প্রেম নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তবে এটুকু বলতে চাই, আমি ওকে খুব সম্মান করি। অন্যদিকে এ বছরের শুরুতেই ব্রেকআপ হয় শোভন ও স্বস্তিকা দত্তের। নিজের কাজ নিয়ে এ মুহূর্তে দারুণ ব্যস্ত স্বস্তিকা। শোভন আপাতত মজে আছেন সোহিনীর মোহে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *