বেনারসের আদলে গঙ্গাসাগরেও এবার গঙ্গা আরতি, দেখে মুগ্ধ সাগরদ্বীপবাসী

২০২৪ সালের জানুয়ারির ১২ তারিখে শুরু হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। এর আগে, গত রবিবার গঙ্গাসাগরে বেনারসের আদলে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ বছর গঙ্গাসাগর মেলার সময় বেনারসের আদলে গঙ্গা আরতি করার সিদ্ধান্ত নেয় সরকার।

রবিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের তটে গঙ্গা আরতির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের ভারতশ্রম সঙ্ঘের মহারাজ গীতা আত্মানন্দজি মহারাজ, সাগর পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন প্রধান সহ-বহু বিশিষ্ট ব্যক্তি।

পূর্বাঞ্চলিক সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক আশিস গিরি বলেন, “ভারত সরকারের পক্ষ থেকে গঙ্গোত্রি থেকে শুরু হয়েছিল গঙ্গা আরতির সাংস্কৃতিক গঙ্গা যাত্রা। সেই পবিত্র গঙ্গা যাত্রা এ দিন গঙ্গাসাগরের পুণ্য বেলাভূমিতে শেষ হলো।”

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মেলার আয়োজনে কোনও খামতি রাখতে চায় না জেলা প্রশাসন। মেলার সময় গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরপ্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা ভিড় জমান। মকর সংক্রান্তির পূণ্যস্নান উপলক্ষে কার্যত কয়েকটা দিন মিনি ভারতবর্ষে পরিণত হয় গঙ্গাসাগর।

সাগরদ্বীপবাসীও গঙ্গা আরতিতে মুগ্ধ হয়েছেন। তারা আশা করছেন, এ বছর গঙ্গাসাগর মেলা সুষ্ঠু ও সার্থক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *