ডন-৩ নিয়ে কেন সংশয়ে আছেন রণবীর? জানালেন অভিনেতা

বলিউড অভিনেতা রণবীর সিং তার পরবর্তী ছবি ডন-৩ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এদিকে এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

ফ্র্যাঞ্চাইজির প্রথা মেনে নতুন ডন নির্বাচিত হওয়ার পর কম সমালোচনা হয়নি। তা নিয়ে অনেক দিই শিরোনামেও ছিলেন রণবীর।

এবার সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি ডনকে নিজের করে তুলবেন। কিন্তু কেন এমন বললেন অভিনেতা?

হিন্দি সিনেমার অন্যতম প্রিয় ফ্র্যাঞ্চাইজির ব্যাটন হস্তান্তর হয়েছে। তবে এর তাৎপর্য অভিনেতার কাছে হারায়নি। যখন ঘোষণাটি করা হয়, তিনিও সন্দেহে ছিলেন। কিন্তু সিনেমার ইতিহাস জুড়েই এমন ঘটনা ঘটেছে।

বন্ড ফ্র্যাঞ্চাইজি হাত বদল করে ড্যানিয়েল ক্রেগকে নতুন বন্ড হিসাবে ঘোষণা করেছিল। তাই এই পরিবর্তন স্বাভাবিক বলেই মনে করেন এই অভিনেতা।

রণবীর জানান, এই ফ্র্যাঞ্চাইজির ব্যাটনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের দুই সেরা সুপারস্টারের উত্তরাধিকার অব্যাহত রাখা- আমার কাছে একটি বড় দায়িত্ব। আমি আমার সেরা শট দেব। আমি নিঃসন্দেহে ডনের জন্য নিজেকে উজাড় করে দেব। ডনকে নিজের করে নেব।

ফারহান আখতার পরিচালিত ডন-৩ মুক্তি পাবে আগামী ২০২৫ সালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *