সুস্মিতা সেনের ভাইয়ের সঙ্গে সংসার ভাঙার পর বাড়িভাড়া পাচ্ছেন না চারু

চলতি বছর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও চারু আসোপা। তবে বিচ্ছেদের পর শ্বশুরবাড়ি এবং ননদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছিলেন চারু। কিন্তু আচমকাই ভেঙে পড়লেন অভিনেত্রী।

বিবাহবিচ্ছেদের পর থেকে মেয়ে জিয়ানাকে নিয়ে একা থাকেন চারু। হিন্দি সিরিয়ালে কাজ করেন। তার পরও মুম্বাই শহরে একটা ঘরভাড়া পাচ্ছেন না। বাড়িভাড়া পেতে নাকি প্রয়োজন পুরুষের নাম, না হলে মুম্বাইয়ে মিলছে না ভাড়া।

সম্প্রতি গাড়ির মধ্যে কান্নায় ভেঙে পড়েন চারু। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের সমাজ বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। মেয়েরা যাই করুন না কেন, যতই সাফল্য পান না কেন, এখনও একটা মেয়েকে বাড়ি পেতে গেলে তার নামের পাশে প্রয়োজন পুরুষের পদবি। দেখলে খারাপ লাগে, আমাদের দেশে নারীদের অবস্থা এখনও তলানিতেই। অবাক লাগে, যারা এমন কাণ্ড করেন, তারাই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। আজ আবারও একটা আবাসনে ঘর খুঁজতে গিয়ে ব্যর্থ হলাম। যে দেশে নারীকে পূজা করা হয়, সে দেশেই নারীর এই হাল।

লাগাতার বিভিন্ন জায়গায় ঘুরেই বাড়িভাড়া না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন চারু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *