বিশ্বকাপ ফাইনালের দিন ‘Tiger 3’ থেকে মুখ ফেরাল দর্শক, কত আয় করলো সালমানের সিনেমা?

সলমন খানের টাইগার ৩ ছবিটি দিওয়ালির দিন মুক্তি পেয়েছিল এবং শুরুটা বেশ ভালোই হয়েছিল। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ছবির আয় নিম্নমুখী হতে শুরু করে। এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল।

১২ই নভেম্বর মুক্তি পাওয়ার পর শনিবার (১৯শে নভেম্বর) দেশজুড়ে টাইগার ৩-র ১৮.৫ কোটি টিকিট বিক্রি হয়েছিল। তবে রবিবারে এক ঝটকায় প্রায় ৫০% কমল ছবির কালেকশন। প্রাথমিক রিপোর্ট বলছে রবিবার মেরে কেটে ১০.২৫ কোটি টাকা আয় করবে যশ রাজ স্পাই ইউনিভার্সের এই ছবি। যা আট দিনের মধ্যে সবচেয়ে কম আয় টাইগার ৩-র। এর জেরে দেশের বক্স অফিসে টাইগার ৩-র আয় দাঁড়াবে ২২৯.৬৫ কোটি টাকা।

বিশ্বকাপ ফাইনালের কারণেই এই হতাশা। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ফলে সেই দিন দেশের মানুষের মন ছিল ম্যাচেই। টাইগার ৩-র মতো বড় ছবি হলেও দর্শকরা হলের পরিবর্তে বাড়িতে বসে ম্যাচ দেখেছেন।

গত শুক্রবার দেশের বক্স অফিসে ২০০ কোটির মাইলস্টোন পার করতে সফল হয়েছিল টাইগার ৩। ওইদিন ছবির আয় ছিল ১৩.২৫ কোটি টাকা, শনিবার তা বেড়ে দাঁড়ায় ১৮.৫ কোটিতে। ডিসেম্বরের আগে বক্স অফিসে কোনও বড় রিলিজ নেই, তাই সলমনের কাছে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকলেও ভাগ্য যেন সাথ দিচ্ছে না ভাইজানের।

টাইগার ৩-র কালেকশন এক কথায় সন্তোষজনক। কিন্তু সাম্প্রতিক সময়ে শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা সানি দেওলের গদর ২-এর কথা মাথায় রাখলে হতাশ হবেন ভাইজান। কারণ আট দিনের মধ্যেই ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল এই দিন ছবি। তবে টাইগার ৩-র আয়ের গতি বলছে সেই কীর্তি ছুঁতে বেশ বেগ পেতে হবে এই ছবিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *