‘তুই-ই আমার বেঁচে থাকার কারণ’, আরাধ্যার জন্মদিনে ছবি পোস্ট করে জানালেন ঐশ্বর্য

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিবারের নাতনি আরাধ্যা বচ্চন ১২ বছর বয়সে পা রাখলেন। ১৬ নভেম্বর ছিল আরাধ্যার জন্মদিন। এই বিশেষ দিনে তারকা পেরেন্টস অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন মেয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় দুটি হৃদয়ছোঁয়া পোস্ট শেয়ার করেছেন।

অভিষেক বচ্চন আরাধ্যার ছোট্টবেলার একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।”

ঐশ্বর্য রাই বচ্চন মেয়ের জন্য লিখেছেন, “আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আর সারাজীবন এভাবেই ভালোবেসে যাব আমারা ডার্লিং আরাধ্যা। তুমিই আমার জীবনের সেরা ভালোবাসা। তুমিই আমার বেঁচে থাকার কারণ। হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে। সবচেয়ে বেশি তোমাকেই আমি ভালোবাসি। ভগবান তোমাকে আশীর্বাদ করুক। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা।”

 

View this post on Instagram

 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

অভিষেকের পোস্টে তার বোন শ্বেতা বচ্চন দুটি লাল হৃদয়ের চিহ্ন দিয়েছেন। প্রীতি জিনতা, ফরদিন খান, রোহিত বোস রয়সহ আরও অনেকেই আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১ সালে তাদের প্রথম সন্তান আরাধ্যার জন্ম হয়।

গত ১২ নভেম্বর আরাধ্যাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হন ঐশ্বর্য রাই বচ্চন। এছাড়াও, দিওয়ালিতে বচ্চন পরিবারের পুজোয়ও ঐশ্বর্যকে দেখা যায়নি। এই ঘটনায় বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর দূরত্ব বাড়ছে বলে গুঞ্জন রয়েছে।

আরাধ্যার জন্মদিনে বাবা-মা একসঙ্গে থাকবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। কারণ, এই মুহূর্তে অমিতাভ বচ্চন থ্যালাইভার ১৭০-র শ্যুটিংয়ে ব্যস্ত। শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত নন্দাকে দেখা যাবে দ্যা আর্চিসে। অভিষেক বচ্চন আপকামিং প্রজেক্টের কাজ শুরু করেছেন। তবে পোন্নিইন সেলভানের পর আপাতত বিরতি নিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *