শোকের ছায়া সুদীপার পরিবারে! ভেঙে পড়লেন অভিনেত্রী

রান্নাঘর সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের জীবনে নেমে এল শোকের ছায়া। পুজোর আবহে পরিবারের এক সদস্যকে হারালেন তিনি।

অষ্টমীর রাতে সারা বাংলা যখন আনন্দে মাতোয়ারা তখনই নিজের প্রিয়জনকে হারান সুদীপা। তাঁর পোষ্য কুকুর বাঁটুলের মৃত্যুতে শোকাহত হয়েছেন তিনি।

বাঁটুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুদীপা লেখেন, “আমরা তোমায় ভুলবো না। হয়তো স্বর্গের কাছাকাছি রামধনুর রাস্তায় আমাদের ফের দেখা হবে। মা-বাবা তোমায় খুব ভালোবাসে। ফিরে এসো আবার। তোমার কথা খুব মনে পড়ে বাঁটুল।”

সুদীপার এই পোস্ট দেখে দুঃখপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরাও।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@realsudipachatterjee)

সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ও বেশ কিছুদিন ধরে অসুস্থ। আনন্দের আবহে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। বাইপাস সার্জারি হওয়ার কথা চলছিল। এই নিয়ে বেশ অনেকটা সময় ধরেই চিন্তায় ছিলেন সুদীপা।

সুদীপাকে যারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন, তাঁর জীবনের অনেকখানি জুড়ে রয়েছে তাঁর পোষ্যরা। ভানু, বাঁটুল, গোলু- এদের ভীষণ ভালোবাসেন সুদীপা। চলতি বছরই পুত্র-সম ভানুকে হারিয়েছেন তিনি। এবার না ফেরার দেশে চলে গেল বাঁটুলও।

সুদীপার এই দুঃসংবাদে তাঁর অনুরাগীরা তাঁকে সমবেদনা জানাচ্ছেন। তাঁরা আশা করছেন, সুদীপা শীঘ্রই এই কষ্ট থেকে মুক্তি পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *