SPORTS: বন্দেমাতরমে গমগম করছে স্টেডিয়াম, আকাশে উড়ছে তেরঙা! দেখেনিন ভাইরাল ভিডিও

রবিবার চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১০০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের এই ম্যাচটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে আয়োজন করা হয়েছিল।

ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব যা দেখার পর আপনার গায়েও কাঁটা দেবে। গোটা স্টেডিয়াম জুড়ে ৪৭ হাজার সমর্থক বন্দেমাতরম গাইল। আর সেই সুরে গোটা আকাশ-বাতাস গমগম করছিল।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই ঝড়ের গতিতে তা শেয়ারও করছে। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, গোটা স্টেডিয়াম জুড়ে আলো বন্ধ করে দেওয়া হচ্ছে। দর্শকেরা ফোনের টর্চ জ্বালিয়েছেন। যেন প্রতিটা আলো মশালের মতো জ্বলছে। আর সেইসঙ্গে গাইছে বন্দেমাতরম। কয়েকজন আবার এই বিশেষ মুহূর্ত ক্য়ামেরাবন্দিও করেছেন।

প্রসঙ্গত, লখনউয়ের ইকানা স্টেডিয়ামে মোট ৫০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারে। গানের পাশাপাশি গোটা স্টেডিয়াম জুড়ে লেজার শো দেখতে পাওযা গেল। এই লেজার শো-য়ে আকাশের বুকে আঁকা হল ভারতের পতাকা। গোটা বিষয়টা যে যথেষ্ট উপভোগ্য় ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এই ম্যাচে শুরুর দিকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং একেবারে খারাপ হয়েছিল। কিন্তু, রোহিত শর্মার দাপুটে ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তামুক্ত করে। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ দুটো ইনিংস খেলেছেন। শুরুর দিকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল টিম ইন্ডিয়া, সেইসময় একটা দিক ধরে রেখেছিলেন রোহিত শর্মা। তিনি ১০১ বলে ৮৭ রান করেন। অন্যদিকে, সূর্যকুমার যাদব এই ম্যাচে ৪৯ রান করেন।

লখনউয়ে ভারতীয় ক্রিকেট দলের জয়ের পাশাপাশি বন্দেমাতরমের সুরে কাঁপল আকাশ-বাতাস। সমর্থকদের এই উল্লাস ক্রিকেট বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিল যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে দেশপ্রেমের চেয়ে কিছুই বড় নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *