‘আমি মদ্যপান করি না, গন্ধ লাগে, মাথা ব্যথা করে’ : সানি

কিছুদিন আগে ছেলের বিয়ে দিয়েছেন। মহা ধুমধাম হয়েছে সে বিয়েতে। অনুষ্ঠানে বসেছিল মদের আসর। কিন্তু তা ছুঁয়েও দেখেননি বলিউড তারকা সানি দেওল। জানিয়েছেন, তিনি মদ্যপান করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, “পাঞ্জাবী পরিবারে জন্মেও আমি মদ্যপান করি না। এটাও বুঝতে পারি না মানুষ কী করে এত মদ হজম করেন।”

তিনি আরও বলেন, “আমি মদ্যপান করেছি। যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, সবাইকে দেখেছিলাম মধ্যপান করতে। মানুষ কেন এত মদ্যপান করে, তা বুঝতেই আমি খেয়েছিলাম। খুব তেঁতো স্বাদ। খারাপ গন্ধ। মাথাও ব্যথা করে। তা হলে মানুষ কেন খায়।”

এ সময় ছেলের বিয়ে প্রসঙ্গে অভিনেতা বলেন, “আমার বাড়িকে যদি গুরুদ্বারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ভুল বলা হবে না। গুরুদ্বারের মতোই সেখানে সারাক্ষণ কোনো না-কোনো খাবার তৈরি হয়। আমার ঠাকুরমার আমল থেকে এমনটাই চলে আসছে। আমার ছেলের বিয়েতেও তেমনটাই হয়েছে। মদের কল এক মুহূর্তের জন্যেও বন্ধ হয়নি।”

দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে সাফল্যের মুখ দেখেছেন বলিউড তারকা সানি দেওল। গদর-২ ছবি দিয়ে হলে টেনেছেন দর্শক। এতে তার বিপরীতে পর্দা কাঁপিয়েছেন আমিশা প্যাটেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *