কামরাঙ্গার ভয়ংকর অপকারী দিক, বিকল করে দেয় কিডনি! সতর্ক করছেন চিকিৎসকরা

কামরাঙ্গা, অনেকেরই প্রিয় ফল। কাঁচা অবস্থায় এই ফল যেমন টক তেমনি পাকা অবস্থায় বেশ মিষ্টিও লাগে। সেই আদিকাল থেকে তাই এই ফলের জনপ্রিয়তাও ব্যাপক। বিশেষ করে নারীরা এই টকমিষ্টি স্বাদের ফলটি বেশি পছন্দ করেন।
কামরাঙ্গা খাওয়ার বেশকিছু উপকারিতার কথা আমরা জানলেও এর কিছু ভয়ংকর ক্ষতিকর দিকও রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও স্বাস্থ্য সচেতনতা বাড়ার ফলে অজানা অনেক রোগ সম্পর্কে মানুষ জানতে পারছে।

কামরাঙ্গা নিয়ে গবেষণা বলছে- এই ফল কিডনি রোগীদের দ্রুত অসুস্থ করে তুলতে পারে! অর্থাৎ কিডনি রোগীদের জন্য কামরাঙ্গা অনেকটাই বিষের মতো। তাদের জন্য কামরাঙ্গা খাওয়া একেবারেই নিষেধ।

তবে শুধু কিডনি রোগীই নয়। একজন সুস্থসবল মানুষও যদি অতিরিক্ত পরিমাণ কামরাঙ্গা খান তাহলে তার সুস্থ কিডনি অসুস্থ করে দিতে পারে কামরাঙ্গা। এগুলো গবেষণা থেকে বের করেছেন বিশেষজ্ঞরা।

তাই কামরাঙ্গার ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ সুস্থ মানুষ কামরাঙ্গা খান; তবে পরিমিত ও সাবধানে! আর কিডনি রোগ থাকলে একেবারেই না!

সুস্থ থাকুন, ভালো থাকুন…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *