কলকাতায় ফিরেই সৃজিতকে নিয়ে হাসপাতালে মিথিলা, কি হয়েছে পরিচালকের?

বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। বুধবার (২৮ জুন) সকালে হঠাৎ করেই জানান, ‘হৃদয় পরিবর্তন’ হওয়ায় কাজে যেতে পারছেন না তিনি। তার এই পোস্টের পরই চিন্তার ছাপ দেখা যায় ভক্তদের মাঝে। সকলেই প্রশ্ন করেন, কি হয়েছে আপনার? সুস্থ আছেন তো?

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবর, শারীরিকভাবে অস্বস্তিবোধ করায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন সৃজিত। সেখানে তাকে পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর অসুস্থতাবোধ থেকেই ফেসবুকে ‘হৃদয়ে পরিবর্তন’ স্ট্যাটাস দেন তিনি।

এদিকে বেশ কয়েকদিন ধরেই কলকাতায় ছিলেন না সৃজিত ঘরনী রাফিয়াত রশিদ মিথিলা। মেয়েকে নিয়ে জেনেভায় গিয়েছিলেন এই অভিনেত্রী। তারপর সেখান থেকেই সোজা গিয়েছেন বাংলাদেশে।

তবে সৃজিতের অসুস্থতার খবরে বুধবার কলকাতায় ফিরেছেন মিথিলা। তিনি জানান, হঠাৎ শরীরে অস্বস্তি বোধ করায় চিকিৎসকের পরামর্শ নেন সৃজিত। তখনই তাকে কিছু পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। সেই টেস্ট করাতেই বুধবার স্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন এই নির্মাতা। তবে এখন তিনি ভালো আছেন। চিন্তার কোনও কারণ নেই।

শুভাকাঙ্ক্ষীরা যখন সৃজিতের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত, তখন বিকেলে আরও একটি স্ট্যাটাস দেন এই নির্মাতা। যেখানে তিনি লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতি আপনাদের শুভ কামনা জানানোর জন্য। চিকিৎসক জানিয়েছেন, আমার ফেসবুক-টুইটার যেমন ব্লকে ভরা, তেমনি আমার হৃদয়ে কিন্তু কোনো ব্লক নেই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *