মুক্তির আগেই বাজেটের দ্বিগুণ লাভ করলো অভিনেতা থালাপাতি বিজয়ের এই সিনেমা!

মুক্তির আগেই ৪০০ কোটি টাকার বেশি আয় করে ফেললো দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের আসন্ন সিনেমা ‘লিও’! লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

একটি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘ইতোমধ্যে ছবিটির স্যাটেলাইট, ডিজিটাল এবং মিউজিকের স্বত্ব ২০০ কোটি টাকাতে বিক্রি হয়েছে। প্রযোজক এখন প্রেক্ষাগৃহের ব্যবসার দিকে নজর দিয়েছেন।’

এদিকে আরেকটি সূত্র জানিয়েছেন, আসন্ন ছবিটির প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি বাবদ কেরালায় আয় হতে পারে ১৫ কোটি টাকা, তেলুগুতে ২৫ কোটি টাকা, কর্নাটকে ১২ কোটি টাকা, তামিলনাড়ুতে ১০০ কোটি টাকা এবং ওভারসিস রাইটস ৫০ কোটি টাকা। যার মোট আয় ৪০২ কোটি টাকা।

গত ২২ জুন ছিল থালাপাতি বিজয়ের জন্মদিন। এদিন প্রকাশিত হয় ‘লিও’ সিনেমার গান ও ফার্স্ট লুক। জন্মদিনের প্রথম প্রহরে সিনেমার ফার্স্ট লুক দিয়ে চমকে দেন বিজয়। যেখানে রক্তাক্ত হাতুড়ি হাতে দেখা যায় বিজয়কে, পাশে রয়েছে হিংস্র এক হায়েনা।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *