এষার বিয়েতে কেন রেগে গিয়েছিলেন ধর্মেন্দ্র, তবে কি মেয়ের বিয়েতে রাজি ছিল না বাবা?

বিয়ে করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর নাতি কর্ণ দেওল। সম্প্রতি পরিচালক বিমল রায়ের নাতনি দৃশা আচার্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। কর্ণ-দৃশার বিয়েতে বলিউডের তারকাসহ অনেকেই এসেছিলেন। কিন্তু দেখা যায়নি ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং দুই কন্যা এষা ও অহনাকে। এর মাঝেই সামাজিকমাধ্যমে ভাইরাল হলো এষার বিয়ের একটি ভিডিও।

২০১২ সালের জুন মাসে বিয়ে করেন এষা।

ভিডিওতে দেখা যায়, বিয়েতে ধর্মেন্দ্র, হেমা মালিনী, অহনা সকলে উপস্থিত থাকলেও দেখা মেলেনি সানি ও ববির। বোনের বিয়ে, দাদারা থাকবেন না! এই নিয়েই প্রশ্ন করা হয় ধর্মেন্দ্রকে। এষার বিয়ের অনুষ্ঠানের পরে আলোকচিত্রীদের মুখোমুখি হয়েছিলেন প্রবীণ তারকা। তখনই তাকে এই প্রশ্ন করা হলে রেগে যান তিনি। এতটাই রেগে গিয়েছিলেন যে, রেগেমেগে সাংবাদিকদের সামনে থেকেই চলেই যান তিনি। যাওয়ার আগে রীতিমতো ধমক দিয়ে যান, ‘একদম বাজে বকবেন না!’

১৯৫৪ সালে প্রকাশ কৌরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধর্মেন্দ্র। একসঙ্গে মানুষ করেছেন দুই সন্তান সানি ও ববিকে। ২৬ বছরের দাম্পত্যজীবনের পরে ১৯৮০ সালে হেমার সঙ্গে সংসার পাতেন ধর্মেন্দ্র। তবে তখনও প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিবাহবিচ্ছেদের পথে হাঁটেননি বর্ষীয়ান তারকা। হেমার সঙ্গে সংসার শুরু করার পরে কখনও দুই পরিবারের মধ্যে সখ্য তৈরি হয়নি। একে অপরের থেকে দূরত্ব বজায় রাখেন দুই পরিবারের সন্তানেরাও। সানি, ববি, এষা ও অহনা আদপে ভাই-বোন হলেও তাদেরও কখনও একসঙ্গে দেখা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *