‘বলিউডে আমিই একমাত্র অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই’: কঙ্গনা রানাউত

বলিউড হোক কিংবা হলিউড, অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বিতর্কের বিষয় বহু পুরনো। যা নিয়ে বহুবার মুখ খুলেছেন বহু অভিনেত্রী।

তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তিনি বলেছেন বলিউডে ৬০টি ছবিতে কাজ করে ফেলার পরও অভিনেতাদের পারিশ্রমিকের মাত্র ১০ শতাংশই তাকে দেওয়া হত। প্রিয়াঙ্কার সেই ভিডিও ক্লিপ শেয়ার করে ইনস্টাস্টোরিতে নিজের মতামত তুলে ধরছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

প্রিয়াঙ্কাকে সমর্থন করে কঙ্গনা লেখেন, ‘এটা খুব সত্যি কথা যে আমার আগে মহিলারা শুধু এই পুরুষতান্ত্রিক নিয়মের কাছে নতি স্বীকার করেই এসেছেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের সমতার জন্য আমিই প্রথম লড়াই করেছিলাম এবং সবচেয়ে ঘৃণ্য জিনিসের মুখোমুখি হয়েছিলাম। সেসময় আমাকেও বিনামূল্যে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন পারিশ্রমিকের বিষয়ে আমিই উদ্যোগ নিয়ে কথা বলি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, বেশিরভাগ প্রথমসারির অভিনেত্রীরাই অন্যান্য সুবিধা পেলেও বিনামূল্যে ছবি করতে রাজি হয়েছেন, কারণ তারা ভয় পেতেন যে ছবিটা বুঝি হাতছাড়া হয়ে যাবে। এখন আবার তারাই দাবি করেন যে, তারাই সব থেকে বেশি পারিশ্রমিক পান। বলিউড অভিনেত্রী হিসেবে আমিই একমাত্র অভিনেতাদের মতো পারিশ্রমিক পাই।

এর আগে প্রিয়াঙ্কা চোপড়া যখন বলিউডের রাজনীতি এবং একসময় তাকে কোণঠাসা করে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন। তখনও তার পক্ষ নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা। প্রিয়াঙ্কা তার কোণ ঠাসা হওয়া নিয়ে কারো নাম উল্লেখ না করলেও কঙ্গনাই প্রথম করণ জোহরের নাম ফাঁস করেন।

যদিও প্রিয়াঙ্কা-করণের সম্পর্কের বিষয়টা বলিউডে বহুদিন ধরেই ‘ওপেন সিক্রেট’। কঙ্গনা বলেছিলেন, কেউ না বললেও সকলেই জানেন করণই প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন, যেকারণে একসময় প্রিয়াঙ্কা দেশ ছাড়তে বাধ্য হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *