‘গাঁটছড়া’ ধারাবাহিকে আর দেখা যাবে না শোলাঙ্কিকে? ফাঁস হল বড় খবর

গৌরব চ্যাটার্জী এবং শোলাঙ্কি রায়ের জুটির উপর ভর দিয়ে হু হু করে বেড়েছিল টিআরপি। স্টার জলসার একসময়ের টিআরপি টপার ধারাবাহিক ছিল গাঁটছড়া। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপির অভাবে ধুঁকছে স্টার জলসার এই সিরিয়ালটি। তবে যেখানে গাঁটছড়ার মত অন্যান্য ধারাবাহিকগুলো টিআরপি কমের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে চ্যানেল সম্ভবত দর্শকদের কথা ভেবেই খড়িদ্ধি জুটিকে টিকিয়ে রেখেছে।

কিন্তু টিআরপি ছাড়া তো আর সিরিয়াল বহুদিন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে যেমন ঢুকতেই পারল না গাঁটছড়া ধারাবাহিক। কিন্তু তবুও এখনও এই সিরিয়াল বন্ধের ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল। তবে সিরিয়াল থেকে বিদায় নিতে পারেন শোলাঙ্কি। এমনটাই শোনা যাচ্ছে এখন। আসলে চ্যানেলের সঙ্গে ৩১শে মে পর্যন্ত শোলাঙ্কির চুক্তি রয়েছে।

ওই তারিখের পর থেকে শোলাঙ্কির সঙ্গে চ্যানেলের চুক্তি শেষ হয়ে যাবে। যেকোনও সিরিয়াল শুরু হওয়ার আগে চ্যানেলের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের চুক্তি হয়। মে মাসের পর অভিনেত্রী শোলাঙ্কি আর ধারাবাহিকে অভিনয় করবেন না বলে জানা যাচ্ছে। তিনি নাকি তার চুক্তিপত্র আর রিনিউ করাবেন না এটাও শোনা যাচ্ছে। এবার নাকি সিরিয়াল থেকে বিদায় নিয়ে নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন শোলাঙ্কি।

এই কারণেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। তবে আপাতত সিরিয়াল বন্ধের কোনও খবর নেই। সেই জায়গায় প্রচার হচ্ছে শোলাঙ্কির সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর। তাহলে কি শোলাঙ্কি গাঁটছড়া ছেড়ে যাওয়ার পর সিরিয়ালে নায়িকার চরিত্রে অন্য কোনও মুখ আনা হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *