OMG! ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের বাবা, অবশেষে আদালতে গেলো মামলা

বয়স মাত্র ৪১ বছর। এরই মধ্যে ৫৫০ সন্তানের বাবা হয়েছেন ওই ব্যক্তি। সম্প্রতি নেদারল্যান্ডের ডোনারকাইন্ড ফাউন্ডেশন এমনই দাবি করেছে। ‘ডোনারকাইন্ড ফাউন্ডেশন’ শুক্রাণুদানের মাধ্যমে সন্তান ধারণে অপারগ দম্পতিদের সাহায্য করে। খবর দ্য টেলিগ্রাফ’র।
ফাউন্ডেশনের দাবি, জোনাথন এম নামের এই ‘ডোনার’ কেবল দেশি নয়, অনেক বিদেশি নারীদেরও সন্তান লাভের সুখ দিয়েছেন।

তবে সম্প্রতি সেই যুবকের এক সন্তানের মা আদালতে তার এই শুক্রাণু দান নিয়ে আপত্তি জানিয়েছেন। তার সন্তানের মা আদালতে গিয়ে বলেছেন, ঐ যুবককে আর শুক্রাণুদানের অনুমতি যেন না দেওয়া হয়।

নারীর দাবি, যুবকের এই কাজের ফলে সন্তানের বিকলাঙ্গ হওয়ার এবং মানসিক ভারসাম্যহীন হয়ে জন্ম নেয়ার প্রবণতা বাড়ছে।

প্রসঙ্গত, নেদারল্যান্ডের স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ ২৫ সন্তানের বাবা হতে পারেন। তবে এর বেশি করলেও তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *