গল্পের শুরুতেই নানা রকমের প্রেম! ‘বালিঝড়’ সিরিয়ালকে কেন্দ্র করে নেট দুনিয়ায় মন্তব্য দর্শকদের
সম্প্রতি ষ্টার জলসায় শুরু হওয়া ধারাবাহিক হলো বালিঝড়। কে যে কাকে ভালোবাসে, পর’কীয়া, ত্রিকোণ প্রেম সবই এই ধারাবাহিকটিতে দেখা যাচ্ছে। গল্পে নানা রকম টুইস্টের কারণে কম সময়ের মধ্যে টিআরপি কুড়িয়ে নিচ্ছে এই ধারাবাহিকটি।
গল্পের মুখ্য ভূমিকায় রয়েছে তৃণা সাহা, ইন্দ্রাশিষ রায় ও কৌশিক রায়। গল্পের শুরুতেই
ঝোরার ত্রিকোণ প্রেমের সমস্যা দেখা দিচ্ছে।ঝোরা বিয়ে করলে কাকে বিয়ে করবে এই নিয়ে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন ছিল।অবশ্য সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে ঝোরা নিজেই।এটা স্পষ্ট যে মহার্ঘ্যকে ঝোরা মন থেকে ভালোবাসে না।
কিন্তু বাবার কথা অমান্য না করে মন খারাপ নিয়েই মহার্ঘ্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে ঝোরা। অন্যদিকে প্রোমোতে দেখা যায় বিয়ের দিন কনে সাজেই পালিয়ে যেতে।
আর এই নিয়ে দর্শকদের অনেক কিছু চোখে পড়েছে।
আর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলে পরিবারের লোকেদের সম্মান হানি হয়। আরো অনেক রিস্ক নিতে দেখা যাচ্ছে ঝোরাকে। কিন্তু কী করছে “স্রোত”? আর তাতেই দর্শকরা মনে করছেন, এরকম এক তরফা ভালোবাসা চলবে না। স্রোতকেও তাঁর ভালোবাসা প্রমাণ করতে হবে!
অন্যদিকে নিজের ভালোবাসার প্রমাণ ভালো মতোই দিচ্ছে মহার্ঘ্য।নিজের ভালোবাসাকে ত্যাগ করে ভালো দেখতে পারার মতো মহান কাজ সবাই করতে পারে না। আর মহার্ঘ্য সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে।নিজের ভালোবাসা ত্যাগ করে সে ঝোরাকে তাঁর ভালোবাসার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মহার্ঘ্য।