OMG! পেট থেকে বের হলো আস্ত মদের বোতল, দেখে অবাক চিকিৎসকরা

পাঁচ দিন আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবক। আলট্রাসোনোগ্রাফি করে চমকে যান চিকিৎসকরা। দেখা যায়, যুবকের পেটের ভেতরে একটি বোতল রয়েছে।
চিকিৎসকদের ধারণা, মাতালা অবস্থায় ওই যুবকের মলদ্বার দিয়ে বোতলটি ঢোকানো হয়।

এরপর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যুবকের তখন অনেক খারাপ অবস্থা। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারে যুবকের পাকস্থলী থেকে বের করা হয় একটি ভদকার বোতল।

এই ঘটনা ঘটেছে নেপালে। যুবকের নাম নুরসাদ মানসুরি। তিনি নেপালের রাউতহাট জেলার বাসিন্দা।

২৬ বছর বয়সী নুরসাদ জানিয়েছেন, মাতাল অবস্থায় তারই এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়। সেই বন্ধুই তার পায়ুপথ দিয়ে ভদকার বোতল ঢুকিয়ে দেয়। এই ঘটনায় নুরসাদের ওই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

চিকিৎসকরা বলছেন, বোতলটি মলদ্বারে গভীর ক্ষত করেছে। সেটি ভেঙে পেটের ভেতরে ঢুকে গিয়েছিল। অন্ত্রের কিছু জায়গায় ক্ষত তৈরি হয়েছে। যুবকের পেটের ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। মলদ্বার দিয়েও রক্তপাত হচ্ছিল। তবে বোতলটি পুরোপুরি ফেটে গেলে পাকস্থলী ছিন্নভিন্ন হতো। তার আগেই সেটি অস্ত্রপচার করে বের করা হয়। যুবকের অবস্থা এখন স্থিতিশীল।

রৌতাহাট পুলিশের কর্মকর্তা বীর বাহাদুর বুধা মাগার বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

সূত্র: দ্য হিমালয়ান টাইমস