জনপ্রিয় ‘মা’ সিরিয়ালের খলনায়িকা ‘ফুলকি’ আজ কোথায়? তাকে কেন অভিনয় করতে দেখা যায় না? দেখুন

বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের কাজ দর্শকরা খুবই পছন্দ করেছেন। এমনকি আগামী দিনে তাদেরকে আবার নতুন ভাবে পর্দায় দেখতেও চান দর্শকরা। তবে সে সমস্ত জনপ্রিয় তারকারা কোথায় যেন হারিয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী। অস্মিতা স্টার জলসার জনপ্রিয় ‘মা’ সিরিয়ালে ফুলকি নামে অভিনয় করেছিলেন।
এই চরিত্রে তিনি এতই ভাল অভিনয় করেছিলেন যে দর্শকরা আজও তাকে মনে রেখেছেন। ‘মা’ সিরিয়ালে ঝিলিকের বিপরীতে দাপটের সঙ্গে খলনায়িকা হিসেবে দুর্দান্ত অভিনয় করতেন ফুলকি ওরফে অস্মিতা। কিন্তু কোথায় যেন হারিয়ে গেলেন এই অভিনেত্রী। ফুলকি চরিত্রটির জনপ্রিয়তা এতটাই ছিল যে অস্মিতাকে দর্শকেরা ফুলকি নামেই মনে রেখেছেন।
বর্তমানে এমন একজন দক্ষ অভিনেত্রীর হাতে কিনা কাজ নেই। সম্প্রতি এই বিষয়ে একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছিলেন ফুলকি ওরফে অস্মিতা। অভিনেত্রী জানিয়েছেন কোভিড লকডাউনের পর থেকেই নাকি তার হাতে কোনো কাজ ছিল না। অভিনেত্রী বলেছেন তিনি এত সহজে হাল ছাড়বেন না। তিনি কাজ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বর্তমান সময়ে শুধু টিভি সিরিয়াল নয়, ওটিটি প্লাটফর্ম গুলিতেও অনেক ভাল ভাল কাজ হচ্ছে। কিন্তু ‘মা’ সিরিয়ালে ফুলকির কথা যেন কারও মনে পড়ছে না। তাই কিছুটা যেন অভিমান রয়েছে অভিনেত্রীর মনে। অস্মিতা বলেছেন তিনি জীবনে কোনও কিছুই সহজে পাননি। তাকে সবকিছু লড়াই করে আদায় করে নিতে হয়েছে। দিনের পর দিন কাজ না পেয়েও এখন আর প্রতিবাদ করেন না অভিনেত্রী। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিবাদ করতে গেলে অস্মিতার মনে হয় তিনি নিজেও ট্রোলড হতে পারেন।