‘লেহেঙ্গার আড়ালে মোটা পেট দেখা যাচ্ছে’, সোশ্যাল মিডিয়ায় মুনমুনকে কটাক্ষ নেটিজেনদের

‘তারাক মেহতা কা উল্টা চশমা’ অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল যা সম্প্রচারিত হচ্ছে বহু বছর ধরে। এর মুখ্য চরিত্রে রয়েছেন দিলীপ জোশী এবং দিশা বাকানি। কিন্তু বার বার শিরোনামে উঠে এসেছে এক জনের নাম। তিনি মুনমুন দত্ত। এই সিরিয়ালে ববিতার চরিত্রে অভিনয় করেন তিনি।

এবার কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। তবে এই প্রথম নয়। আগেও বিভিন্ন কারণে দর্শকের বিভিন্ন মন্তব্যের মুখোমুখি হয়েছেন তিনি। কখনো তার কোনো মতামত নিয়ে, কখনো আবার নিজের চেহারা নিয়ে।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন মুনমুন। সেই রিল দেখেই নানা রকম মন্তব্য করেন অনেকে। কিছু দিন আগেই বিয়ে সেরেছেন মুনমুনের সহ-অভিনেতা সচিন শ্রফ অর্থাৎ সিরিয়ালের নতুন তারকা। সহ-অভিনেতার বিয়েতে উপস্থিত হয়েছিলেন সিরিয়ালের পুরো টিম।

সেখানে সবুজ লেহেঙ্গা পরে উপস্থিত হন মুনমুন। তার পরেই একটি রিলও পোস্ট করেন অভিনেত্রী। তিনি লেখেন, গত রাতের লুক। আমার প্রিয়। সেই ভিডিও দেখেই নেতিবাচক মন্তব্য উপচে পড়েছে।

কেউ লিখেছেন, আপনার মোটা পেট দেখা যাচ্ছে। আবার কারও মন্তব্য, ম্যাডাম আপনি তো মোটা হয়ে গিয়েছেন। এক জন লিখেছেন, একটু তো ডায়েট করুন। আপনি খুবই মোটা হয়ে যাচ্ছেন। তবে কারও মন্তব্যেরই কোনো জবাব দেননি মুনমুন। তবে অনেকে প্রিয় মুনমুনকে দেখে প্রশংসা করতেও ভোলেননি।

প্রসঙ্গত, ২০০৪ সালে ‘হম সব বারাতি’ সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান বঙ্গতনয়া মুনমুন। শুরুতে সিরিয়ালে অভিনয় নিয়ে আপত্তি থাকলেও শেষমেশ রাজি হয়ে যান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *