OMG! ২৫ বছর ধরে ব্যর্থ,অবশেষে লটারি জিতল ৭৫ বছরের বৃদ্ধ

লটারি জেতার স্বপ্ন দেখে এক জীবনের পঁচিশটি বছর কাটিয়েছেন এক ব্যক্তি। সেই স্বপ্ন এবার সত্যি হলো। প্রতিদিন নিয়ম করে লটারির টিকিট কেটে যাওয়া মানুষটি লটারিতে জিতে নিয়েছেন এক লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১কোটি চার লাখ পঁচাশি হাজার চারশো ষাট টাকা। ঐ ব্যক্তির নাম জন হ্যারিস, তিনি কানাডার বাসিন্দা।

হ্যারিসের বয়স এখন ৭৫-এর কোঠায়। ৩০ বছর বয়স থেকে নিয়মিত লটারির টিকিট কাটা শুরু করেন। তিনি যে এলাকায় থাকেন, সেখানে এমন কোনো দোকান নেই যে তিনি টিকিট কাটেননি। বিভিন্ন নম্বর মিলিয়ে মিলিয়ে টিকিট কাটতেন। কিন্তু টিকিটের ফল বেরোনোর দিন তাকে খালি হাতেই ফিরতে হত। টিকিট যারা জিতছেন, তাদের আনন্দ দেখে মনে মনে ভাবতেন, এমন দিন তারো আসবে। বছরের পর বছর কেটে যেত, ভাগ্য আর খুলত না।

হ্যারিসের বাড়ির লোক টিকিট কাটতে বারণ করেছিলেন। কারো কথা শোনেনি তিনি। বয়স বাড়তে লাগল, তবু টিকিট কাটার প্রতি নেশা এতটুকু কমেনি। কিন্তু এত দিন পর স্বপ্ন সত্যি হবে কে জানত। অভ্যাস মতো গত সপ্তাহেও টিকিট কাটেন তিনি। ফলাফলের দিন গিয়ে জানতে পারেন, এত দিনে ভাগ্য খুলেছে তার। একেবারে লক্ষাধিক টাকার লটারি জিতেছেন তিনি। স্বাভাবিক ভাবেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন হ্যারিস। লটারির দোকানের কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়, প্রতিদিন তাদের দোকান থেকেই লটারি কাটতে আসতেন হ্যারিস। তার মতো গুরুত্ব সহকারে কেউ লটারি কাটেন না। লটারির ফলের দিন যখন হ্যারিস মুখ কালো করে চলে যেতেন, সবারই খারাপ লাগত। তবে দেরিতে হলেও, তার স্বপ্নপূরণ হয়েছে। তাতে খুশির ঢল নেমেছে। হ্যারিস এত টাকা দিয়ে কী করবেন এখনো সেই ভাবে ঠিক করতে পারেননি। তবে একটা আইফোন কিনবেন আর কোস্টারিকায় মেয়ের ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা করবেন বলে আপাতত ঠিক হয়েছে।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *