চুরি-ছিনতাই থেকে দরজার জট: লোকাল ট্রেনে শৃঙ্খলা ফেরাতে বারুইপুরে বড় অভিযান

লোকাল ট্রেনে নিত্যযাত্রীদের হয়রানি কমাতে এবং নিরাপত্তা আরও জোরদার করতে যৌথ অভিযানে নামল বারুইপুর জিআরপি ও আরপিএফ। ট্রেনের দরজার সামনে অযথা ভিড় জমানো, কামরায় ব্যাগ বা সামগ্রী রেখে অন্য যাত্রীদের বসার জায়গা আটকে রাখা এবং যাত্রাপথে অসুবিধা তৈরির মতো প্রবণতা রুখতেই এই বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে।

অভিযান চলাকালীন জিআরপি ও আরপিএফের আধিকারিক ও কর্মীরা ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় ঘুরে মাইকের মাধ্যমে যাত্রীদের সতর্ক করেন। দরজার সামনে জটলা না পাকানো, ওঠানামার পথে বাধা সৃষ্টি না করা এবং ব্যাগ রেখে আসন দখল করে না রাখার বিষয়ে যাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়।

ব্যক্তিগত সামগ্রীর সুরক্ষায় পরামর্শ যাত্রাপথে মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিয়েও যাত্রীদের সচেতন করেছে রেল পুলিশ। অপরিচিত কারও হাতে জিনিসপত্র না দেওয়া এবং নিজের সামগ্রীর দিকে নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রেলযাত্রীদের অনেকেরই বক্তব্য, রোজ লোকাল ট্রেনে যাতায়াতের সময় আসন দখল, দরজার সামনে ভিড় এবং জিনিসপত্র খোয়া যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। ট্রেনে শৃঙ্খলা, স্বচ্ছন্দ যাতায়াত ও যাত্রী সুরক্ষা বজায় রাখাই এই যৌথ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে রেল পুলিশ; এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয়, তা এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *