বাড়িতে হঠাৎ অতিথি এলে কী রাঁধবেন? দেখে নিন চুনো মাছের চচ্চড়ির সহজ রেসিপি

ভোজনরসিক মানুষের কাছে নানা পদের কদর থাকলেও বাঙালির পাতে মাছের জায়গা বরাবরই আলাদা। ছোট মাছের স্বাদে যাঁরা মজে থাকেন, তাঁদের জন্য চুনো মাছের মাখামাখা চচ্চড়ি হতে পারে দারুণ একটি পদ। খুব সাধারণ ও অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই ঝটপট তৈরি করা যায় এই রেসিপি। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা रोजকার মেনুতে একটু বদল আনতে চাইলে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই চচ্চড়ি।

উপকরণ: পাঁচমিশালি ছোট মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, শুকনো লঙ্কা বাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো আধ চা চামচ, চেরা কাঁচালঙ্কা ৫ থেকে ৬টি, টমেটো কুচি আধ কাপ, নুন স্বাদমতো, ধনেপাতা কুচি এবং সর্ষের তেল পরিমাণমতো।

প্রণালী: প্রথমে চুনো মাছগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাছের সঙ্গে পেঁয়াজকুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, চেরা কাঁচালঙ্কা, নুন এবং কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাখানো মাছ ও মশলার মিশ্রণটি দিয়ে দিন। মাঝারি আঁচে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকুন, যাতে গোটা মাছগুলো ভেঙে না যায়। উপকরণগুলো ভালোভাবে কষানো ও ভাজা হয়ে এলে সামান্য জল দিয়ে কড়াই ঢেকে দিন। ২ থেকে ৩ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মাছ সেদ্ধ হয়ে এসেছে। এবার হালকা নেড়েচেড়ে মাখামাখা করে নিন এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চুনো মাছের এই চচ্চড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *