বাড়ি বাঁচাতে অসহায় পরিবারকে ১ লক্ষ টাকা! পূর্ব বর্ধমানে চর্চায় বিধায়কের মানবিক পদক্ষেপ

নিজের গলার সোনার চেন বন্ধক রেখে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়ালেন পূর্ব বর্ধমানের গলসীর বিজেপি (BJP) বিধায়ক রাজু পাত্র। ঋণের বোঝায় বাড়ি হারানোর আশঙ্কায় থাকা সমর পালের পরিবারের হাতে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছেন তিনি।

পূর্ব বর্ধমানের বেলান গ্রামের বাসিন্দা সমর পাল আর্থিক অনটনের কারণে ঋণ শোধ করতে না পারায় মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারানোর মুখে ছিলেন। পরিবারটির এমন চরম সংকটের কথা শুনে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন বিধায়ক রাজু পাত্র।

কেন সোনার চেন বন্ধক?বিধায়ক রাজু পাত্রের বক্তব্য অনুযায়ী, বিধায়ক ভাতার টাকা হাতে পেতে আরও প্রায় ১০ দিন দেরি রয়েছে। কিন্তু বিপন্ন পরিবারটির হাতে সময় অত্যন্ত কম থাকায় অপেক্ষা না করে নিজের গলার সোনার চেন বন্ধক রেখে ১ লক্ষ টাকার সংস্থান করেন তিনি এবং সেই অর্থ তুলে দেন সমর পালের পরিবারের হাতে।

বিপন্ন পরিবারের স্বস্তিঋণের চাপে ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছিল সমর পালের পরিবার। বিধায়কের এই আকস্মিক ও তাৎক্ষণিক আর্থিক সহায়তায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরিবারটিতে এবং তাঁরা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *